Friday, June 26, 2026

দুর্গাপুর সাংবদিক সমাজ ও প্রেসক্লাবের আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত

Date:

Share post:

মুন্না ইসলাম আগুন, দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধিঃ

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সংগঠন দুর্গাপুর সাংবদিক সমাজ ও প্রেসক্লাবের নব গঠিত আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।

২৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ১১ টায় দুর্গাপুর সাংবদিক সমাজ ও দুর্গাপুর প্রেসক্লাবের আয়োজনে দুর্গাপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে দুর্গাপুর সাংবদিক সমাজ ও দুর্গাপুর প্রেসক্লাব এর আহবায়ক কমিটির প্রথম সভায় আহবায়ক ও দৈনিক সোনারদেশের রিপোর্টার এসএম শাহাজামাল প্রামানিক এর সভাপতিত্বে ও সদস্য সচিব ও শ্যামবাজার পত্রিকার রিপোর্টার হাসিবুর রহমান হাসিবের সঞ্চলনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক আজহারুল ইসলাম বুলবুল, জীবন আলী সবুজ কোরবান, আব্দুল খালেক, জাহিদুল ইসলাম জাহিদ, মোবারক হোসেন শিশির, মিজান মাহী, ফরিদ আহম্মেদ আবির,জুবায়ের তুহিন, শাহীন আলম, গোলাম কিবরিয়া,, এম,শাহাবুদ্দিন মোল্লা, রাজু আহম্মেদ, জাকির হোসেন বাবলু, মাসুদ রানা তুষার, মোফাজ্জল হোসেন মায়া, মমিন জাদরান, মুক্তার হোসেন, মশিউর রহমান মানিক, রাকিবুল ইসলাম, সোহান আলী, আল-আমিন, নাইম ইসলাম, আলামিন হক বিজয়, খোরশেদ আলম লালন, মনিরুল ইসলাম প্রমূখ।

দুর্গাপুর সাংবদিক সমাজ ও দুর্গাপুর প্রেসক্লাবের নব গঠিত আহবায়ক কমিটির প্রথম সভায় দুইটি সংগঠনের গঠনতন্ত্র প্রনয়নও আহবায়ক কমিটির নিকট
বিলুপ্ত কমিটির সভাপতি ও সাধারন সম্পাদককে সংগঠনের হিসাব-নিকাশ সংক্রান্ত সকল কাগজপত্র হস্তান্তর, দুটি সংগঠনে হালনাগাদ পেশাদার সংবাদকর্মীদের সদস্য অর্ন্তভূক্তির বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়।

দুর্গাপুর সাংবদিক সমাজ ও দুর্গাপুর প্রেসক্লাবের সন্মানিত উপদেষ্টা মহোদয়দের সাথে আলোচনা সাপেক্ষে সংগঠনে পেশাদার সংবাদকর্মীদের সদস্য অন্তভূক্তির জন্য ফরম বিতরন, যাচাই-বাছাই, ভোটার তালিকা প্রকাশ, নির্বাচন কমিশন গঠন, নির্বাচনী মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদানের মাধ্যমে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান সংগঠনের আহবায়ক এস,এম শাহাজামাল প্রামানিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সীমান্তে ইয়াবাসহ কারবারী আটক,চোরাচালানী মালামাল জব্দ

সোহেল রানাঃযশোর সীমান্তে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুন (৪২) নামে এক কারবারীকে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ আটক করেছে...

রাজগঞ্জে ছাত্রদল নেতার উপর স”ন্ত্রাসী হা”মলা এবং গ্রু”রুতর জ”খমাবস্থায় হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদকঃ মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খালিয়া গ্রামের মুস্তাফিজুর রহমান মুস্তাকের উপর ২৪জুন (বুধবার) আনুমানিক...

যশোরের মণিরামপুর ঝালঝাড়ায় গরুসহ চো”র আ”টক পুলিশে সো’পর্দ

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলা ঝালঝাড়ায় সন্দেহজনক ভাবে গরুসহ সবুজ হোসেন নামে এক চোরকে আটক করেছে...

ঝিকরগাছা আর আর এফ এর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধিঃ ঝিকরগাছায় জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরন বিষয়ের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত...