Friday, June 26, 2026

রুপসায় হাবিব,দাকোপে আবুল হোসেন ও বটিয়াঘাটা মোতাহার চেয়ারম্যান নির্বাচিত 

Date:

Share post:

এস কে বাপ্পি খুলনা ব্যুরোঃ

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে খুলনার তিনটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। বুধবার (০৫ জুন) রাতে খুলনা প্রশাসনের সম্মেলন কক্ষে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী  রূপসা উপজেলা পরিষদে নির্বাচিত হয়েছেন এস এম হাবিবুর রহমান। তিনি পেয়েছেন ২৫ হাজার ৭৭৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সরদার ফেরদৌস আহম্মেদ পেয়েছেন ২৪ হাজার ৬৬ ভোট। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়ছেন মো. আব্দুল্লাহ যোবায়ের ও মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন শারমীন ‍সুলতানা রুনা।

দাকোপ উপজেলায় আওয়ামী লীগ নেতা আবুল হোসেন ৩৭হাজার ৩২৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সাইফুল ইসলাম পেয়েছেন ১৮ হাজার ২৬১ ভোট। ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন কিশোর কুমার রায় ও মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন ফাতেমা আক্তার।

অপরদিকে বটিয়াঘাটা উপজেলায় সাবেক ছাত্রদল নেতা মো. মোতাহার হোসেন ৩৩ হাজার ৭৮৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের নেতা শ্রীমন্ত অধিকারী পেয়েছেন ৩৩ হাজার ৫৪ ভোট। উপজেলায় ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন তুহিন রায় ও মহিলা ভাইস চেয়ারম্যান হয়েছেন রুনা লায়লা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সীমান্তে ইয়াবাসহ কারবারী আটক,চোরাচালানী মালামাল জব্দ

সোহেল রানাঃযশোর সীমান্তে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুন (৪২) নামে এক কারবারীকে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ আটক করেছে...

রাজগঞ্জে ছাত্রদল নেতার উপর স”ন্ত্রাসী হা”মলা এবং গ্রু”রুতর জ”খমাবস্থায় হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদকঃ মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খালিয়া গ্রামের মুস্তাফিজুর রহমান মুস্তাকের উপর ২৪জুন (বুধবার) আনুমানিক...

যশোরের মণিরামপুর ঝালঝাড়ায় গরুসহ চো”র আ”টক পুলিশে সো’পর্দ

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলা ঝালঝাড়ায় সন্দেহজনক ভাবে গরুসহ সবুজ হোসেন নামে এক চোরকে আটক করেছে...

ঝিকরগাছা আর আর এফ এর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধিঃ ঝিকরগাছায় জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরন বিষয়ের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত...