Monday, July 27, 2026

দিরাই-মদনপুর সড়কের পাশ থেকে স্কুলছাত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার

Date:

Share post:

শাহিদুর রহমান,দিরাই উপজেলা প্রতিনিধি:

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের পাথারিয়া এলাকার দিরাই-মদনপুর আঞ্চলিক মহা সড়কের পাশ থেকে সাজনা আক্তার(১৪) নামের এক স্কুল ছাত্রীর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ৷

শনিবার(২২ জুলাই) সন্ধ্যায় পাথারিয়া-শরীফপুর ইটভাটা এলাকা থেকে ওই ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ৷ সে পাথারিয়া গ্রামের ইসরাইল মিয়ার মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যার দিকে সড়কের পার্শ্বে একটি মুখবাঁধা বস্তা দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়ায়৷ এরপর এলাকাবাসী পুলিশে খবর দিলে পুলিশ এসে বস্তাবন্দী অবস্থায় লাশ উদ্ধার করে৷ উদ্ধার হওয়া ওই তরুণী সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ওসি খালেদ চৌধুরী বলেন, বস্তাবন্দী তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। আমরা ঘটনাস্থলে এখনো আছি৷ আমাদের আইনি প্রক্রিয়া চলমান আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...