Monday, July 27, 2026

কুয়াদায় স্বপ্নের ছোঁয়া ক্যাফে ”অসামাজিক কাজে লিপ্ত থাকার সংবাদ প্রকাশ করায়” সাংবাদিকদের মামলার হুমকি প্রদান

Date:

Share post:

অমিতাভ মল্লিক,প্রধান ক্রাইম রিপোটার :

যশোরের কুয়াদা বাজারে স্বপ্নের ছোঁয়া ক্যাফে এন্ড রেষ্টুরেন্টে বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিকদের অকথ্য ভাষায় গালিগালাজ এবং আদালতে মামলার হুমকি প্রদান করেন। ১ জুলাই শনিবার সন্ধ্যার পর মামলাবাজ সেলিম সাংবাদিকদের এই অকথ্য ভাষায় গালিগালাজ এবং প্রকাশ্যে আদালতে মামলা হুমকি প্রদান করেন। জানা যায় যশোরের কুয়াদা বাজারে স্বপ্নের ছোঁয়া ক্যাফে এন্ড রেস্টুরেন্ট অসামাজিক কাজে লিপ্তথাকা অবস্থায় স্থানীয় জনতা ২ জনকে ধরে পুলিশে সোর্পদ করেছে।

ঘটনাটি ঘটেছে শনিবার আনুমানিক রাত সাড়ে ১১ টার দিকে। আটককৃত ব্যক্তিরা হলেন ,যশোর সদরের রামনগর ইউনিয়নের ডহরসিংগা গ্রামের মুনতাজ হোসেনের ছেলে রাসেল হোসেন (২৫), ও একই ইউনিয়নের কাজিপুর গ্রামের এক যুবতি মেয়ে ( ২০)। স্থানীয়রা জানান, যশোরের মনিরামপুর উপজেলার ভোজগাতি ইউনিয়নের কুয়াদা বাজারের দক্ষিন মাথায় স্থানীয় স্কুল এন্ড কলেজ মাঠ সংলগ্ন গড়ে ওঠেছে স্বপ্নের ছোঁয়া ক্যাফে এন্ড রেষ্টুরেন্ট নামে একটি কথিত প্রতিষ্ঠান। তারা আরো জানায়, দীর্ঘদিন ধরে এই কফি হাউজের মালিক সিরাজসিংগা গ্রামের মৃত ইনকুব মোড়লের ছেলে আলোচিত সেলিম হোসেন তার ব্যবসা প্রতিষ্ঠানের আড়ালে মাদক ও দেহব্যবসা চালিয়ে আসছে।

 এ বিষয়ে এলাকার সচেতনমহল স্বপ্নের ছোঁয়া ক্যাফে এন্ড রেষ্টুরেন্ট নামে আলোচিত প্রতিষ্ঠানটি দ্রুত বন্ধ করার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। এই ঘটনা বিভিন্ন পত্রপত্রিকাতে নিউজ পোর্টাল অনলাইন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের যের  ধরে ১ জুলাই শনিবার সন্ধ্যার পর ওই ক্যাফে মালিক আলোচিত মামলাবাজ সেলিম হোসেন ক্ষিপ্ত হয়ে সাংবাদিকদের অকথ্য ভাষা গালিগালাজ করেন এবং আদালতে মামলা করবেন বলে হুমকি প্রদান করেন। এ ঘটনা চারিদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় জনগণের মাঝে আলোচনা ঝড় বয়। প্রশ্ন উঠেছে আলোচিত মামলা বা সেলিমের খুটির জোর কোথায়। স্থানীয় এলাকাবাসী জানান এখানে একটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় আছে এবং স্কুল এন্ড কলেজ প্রতিষ্ঠান রয়েছে, এবং ক্যাফের পূর্ব পাশে ঘনবসতি জনগণ বাস করে। এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা জানান আমাদের মা-বোনেরা স্ত্রী সন্তানরা আছেন ক্যাফে এমন ঘটতে থাকলে আমরা আমাদের ছেলেমেয়েদের নিয়ে হতাশা ভুগছি যে কখন কি ঘটে যায়। স্থানীয় আরো জানান এ মামলাবাজ সেলিম হোসেন যশোর জজকোটি কর্মরত আছেন, তারই ক্ষমতার দাপটে কিছু তো কিছু হলে কোর্টে মামলা করার হুমকি দেন। আলোচিত এই সেলিমে বিরুদ্ধে কিছু করতে সাহস পায় না ভয়ে এলাকাবাসী । তার ভয়ে স্থানীয়ারা আতঙ্কে থাকে সবসময়। এই ঘটনার বিষয় স্থানীয় সচেতন মহল তদন্ত-পূর্ব প্রশাসনে আস্ত- হস্তক্ষেপ কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...