Monday, July 27, 2026

সাতক্ষীরা কালিগঞ্জে ফেন্সিডিলসহ মাদক কারবারি আটক- ২

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:
সাতক্ষীরার কালিগঞ্জে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মুর্শিদ আলম (৩২) ও শফিকুল গাজী (৩৮) নামে দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ২০শে জুন ভোরে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের লিয়াকতের মোড় নামক স্থান থেকে দুইজনকে আটক করা হয়। থানা সূত্রে জানা গেছে, মাদক কেনাবেচার খবর পেয়ে পুলিশ মঙ্গলবার ভোরে উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের লিয়াকতের মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের পুটিয়া গ্রামের কাওছার আলীর ছেলে মুরশিদ আলম ও মৃত বাবর আলী গাজীর ছেলে শফিকুল গাজীর নিকটে থাকা একটি ব্যাগ থেকে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুন রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক দুই মাদক ব্যবসায়ীকে মঙ্গলবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...