Friday, June 26, 2026

নড়াইলে নানি বাড়ি বেড়াতে গিয়ে পুকুরে ডুবে দুই বছরের শি”শুর মৃ’ত্যু

Date:

Share post:

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :
নড়াইলে লোহাগড়া উপজেলার জয়পুর ইউনিয়নের চর আড়িয়ারা গ্রামে নানি বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে আয়েশা খাতুন নামের (২) বছরের শিশুর মৃত্যু হয়েছে। নিহত আয়শা খাতুন আড়িয়ারা গ্রামের ওহিদ শেখের মেয়ে।
২০ জুন,(শনিবার) নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাবা-মায়ের সঙ্গে চর আড়িয়ারা গ্রামে নানা মন্নু শেখের বাড়িতে বেড়াতে যায় আয়েশা। বিকেলে পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশে খেলতে গিয়ে একপর্যায়ে সে পুকুরে পড়ে যায়।
পরে আয়েশাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি পুকুরে তাকে ভাসতে দেখে উদ্ধার করা হয়। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি তার জানা নেই। এ ঘটনায় পুলিশকে কেউ অবহিত করেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সীমান্তে ইয়াবাসহ কারবারী আটক,চোরাচালানী মালামাল জব্দ

সোহেল রানাঃযশোর সীমান্তে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুন (৪২) নামে এক কারবারীকে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ আটক করেছে...

রাজগঞ্জে ছাত্রদল নেতার উপর স”ন্ত্রাসী হা”মলা এবং গ্রু”রুতর জ”খমাবস্থায় হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদকঃ মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খালিয়া গ্রামের মুস্তাফিজুর রহমান মুস্তাকের উপর ২৪জুন (বুধবার) আনুমানিক...

যশোরের মণিরামপুর ঝালঝাড়ায় গরুসহ চো”র আ”টক পুলিশে সো’পর্দ

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলা ঝালঝাড়ায় সন্দেহজনক ভাবে গরুসহ সবুজ হোসেন নামে এক চোরকে আটক করেছে...

ঝিকরগাছা আর আর এফ এর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধিঃ ঝিকরগাছায় জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরন বিষয়ের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত...