Friday, June 26, 2026

রৌমারীতে নিজের অর্থয়নে রাস্তা সংস্কার করলেন বিএনপি নেতা নুর আলম খান হিরো

Date:

Share post:

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বান্ছারচর বাজারের পশ্চিম পাশের রাস্তা দীর্ঘদিন ধরে রাস্তা ভেঙে জলাবদ্ধতার কবলে রয়েছে।

এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। মানুষের ভোগান্তির কথা ভেবে নিজ অর্থায়নে ওই রাস্তা সংস্কার কাজ শুরু করেছেন
রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো, স্থানীয় মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে নিজের অর্থয়নে উদ্যোগ নেন রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো।

জানা যায়, তিনি উপজেলার কুটির চর খানপাড়া গ্রামের বাসিন্দা এবং আকবার খানের দ্বিতীয় ছেলে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বন্দবেড় ইউনিয়ন পরিষদ থেকে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি।তার ব্যক্তিগত উদ্যোগে মাটি দিয়ে রাস্তা সংস্কার করা হলে এলাকাবাসীর চলাচল সহজ হবে। স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে প্রকাশ করেছেন।এ বিষয়ে এলাকাবাসী বলেন, ‘দীর্ঘদিন ধরেই রাস্তাটির বেহাল অবস্থা। সংস্কারের জন্য একাদিকবার জনপ্রতিনিধিদের কাছে গেলেও তারা কোনো ব্যবস্থা নেননি। কিন্তু নুর আলম খান হিরো নিজেই নিজ অর্থায়নে ও স্বেচ্ছাশ্রমের মাধ্যমে রাস্তা সংস্কারের উদ্যোগ নিয়েছেন
এ বিষয়ে নুর আলম খান হিরো জানান, এলাকার মানুষের কষ্ট লাঘব করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এলাকার উন্নয়নে কাজ করে যেতে চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সীমান্তে ইয়াবাসহ কারবারী আটক,চোরাচালানী মালামাল জব্দ

সোহেল রানাঃযশোর সীমান্তে অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল মামুন (৪২) নামে এক কারবারীকে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ আটক করেছে...

রাজগঞ্জে ছাত্রদল নেতার উপর স”ন্ত্রাসী হা”মলা এবং গ্রু”রুতর জ”খমাবস্থায় হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদকঃ মনিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়ন ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক খালিয়া গ্রামের মুস্তাফিজুর রহমান মুস্তাকের উপর ২৪জুন (বুধবার) আনুমানিক...

যশোরের মণিরামপুর ঝালঝাড়ায় গরুসহ চো”র আ”টক পুলিশে সো’পর্দ

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোরের মণিরামপুর উপজেলা ঝালঝাড়ায় সন্দেহজনক ভাবে গরুসহ সবুজ হোসেন নামে এক চোরকে আটক করেছে...

ঝিকরগাছা আর আর এফ এর উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধিঃ ঝিকরগাছায় জলবায়ু বান্ধব সবজি ও ফুলের ভ্যালু চেইন শক্তিশালীকরন বিষয়ের উপর দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত...