Sunday, July 26, 2026

ঝিকরগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মা”দক জু”য়া সহ সামাজিক অনাচার প্রতিরোধে টাক্সফোর্স গঠনের সিদ্ধান্ত

Date:

Share post:

কে এম ইদ্রিস আলী,ঝিকরগাছা প্রতিনিধি:
যশোরের ঝিকরগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা, মাসিক সমন্বয় সভা ও উপজেলা পর্যায়ে সামাজিক সম্প্রীতি কমিটির পৃথক সভা অনুষ্ঠিত হয়েছে।
 ১৫ জুন সকাল ১০টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আইনশৃঙ্খলা কমিটির এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সাফফাত আরা সাঈদ সভাপতিত্বে পরে একই স্থানে মাসিক সমন্বয় সভা, সামাজিক সম্প্রীতি কমিটির সভা,এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। পৃথক পৃথক এসব সভায় বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নবী মুরাদ,চৌগাছা-ঝিকরগাছা আসনের জাতীয় সংসদ সদস্যের প্রতিনিধি ও উপজেলা জমায়েতের নায়েবে আমির অধ্যাপক হারুন আর রশিদ,থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান , প্রাণিসম্পদ অফিসার ডা. মাসুমা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রশিদ, কৃষি অফিসার কৃষিবিদ মোঃ নুরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম,  মহিলা বিষয়ক কর্মকর্তা অনিতা মল্লিক, মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইলিয়াস উদ্দিন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আলহাজ্ব শহিদুল ইসলাম শহিদ, ঝিকরগাছা প্রেসক্লাবের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সহকারি অধ্যাপক কে এম ইদ্রিস আলী, বাঁকড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান,আনসার ভিডিপি কর্মকর্তা সপ্না পারভীন প্রমুখ।
এ সময় পরিবার পরিকল্পনা কর্মকর্তা অলিয়ার রহমান, প্রাথমিক শিক্ষা অফিসার ওয়ালিয়ার রহমান সহ উপজেলা পরিষদের সকল দপ্তরের প্রধানগণ, জনপ্রতিনিধিবৃন্দসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় উপজেলা আইনশৃঙ্খলা বজায় রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার,মাদক-জুয়া নির্মূলে জিরো টলারেন্স বাস্তবায়নে গুরুত্বারোপ ,বাল্যবিবাহ রোধে জনসচেতনতা সৃষ্টি ও নিকাহ রেজিস্টারদের সমন্বয়ে নিয়মিত মিটিং,বাজারদর নিয়ন্ত্রণে রাখত টাক্সফোর্স গঠন,যানজট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।
একই স্থানে পৃথক অনুষ্ঠানে ইনোভেশন কমিটির সভা,তথ্য অধিকার বাস্তবায়ন অবেক্ষণ (সুপারভিশন) ও পরিবীক্ষন উপজেলা কমিটির দ্বি-মাসিক কমিটির সভাসহ বিভিন্ন সভা অনুষ্ঠিত হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...