Friday, July 24, 2026

কালীগঞ্জে শিশু ধ”র্ষণ ধ”র্ষক গ্রাম্য ডাক্তার আ”টক

Date:

Share post:

হুমায়ুন কবির, কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি :
ঝিনাইদহের কালীগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে আফতাব হোসেন (৫০) নামে এক গ্রাম্য ডাক্তারকে আটক করেছে থানা পুলিশ। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ তাকে বিক্ষুদ্ধ জনতার হাত থেকে উদ্ধার করে আটক করে| অভিযুক্ত আফতাবা হোসেন উপজেলার মনোহরপুর গ্রামের বাসিন্দা। এ ঘটনায় রাতেই ভিকটিমের বাবা বাদি হয়ে কালীগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেছেন।
এজহারে উল্লেখ করা হয়েছে, শনিবার বিকাল সাড়ে ৪টার দিকে তার তৃতীয় শ্রেনিতে পড়া মেয়ে তার দাদির জন্য ওষুধ আনতে পল্লী চিকিৎসক আফতাবের বাড়িতে যায়।
এসময় কেউ না থাকার সুযোগে ডাক্তার মেয়েটি ঘরের মধ্যে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে বাড়িতে এসে ঘন ঘন ওয়াসরুমে যাওয়া দেখে পরিবারের সদস্যদের সন্দেহ হয়।
এসময় ভিকটিমের মা জিজ্ঞাসা করলে সব খুলে বলে। এ ঘটনার পর ভিকটিম ও তার পরিবার বলছে, মেয়েটি বাড়ি ফেরার পর তার আচরণ দেখে সন্দেহ হয়। পরে জিজ্ঞাসাবাদে সে স্বীকার করে। এছাড়া তার মা যৌনাঙ্গ থেকে রক্তক্ষরণ দেখতে পান বলেও জানিয়েছেন।
এ ঘটনা জানাজানির পর স্থানীয় বিক্ষুদ্ধ জনতা তাকে আটকে রাখে নিজ বাড়িতে। এসময় এলাকাজুড়ে চরম উত্তেজনা দেখা দেয়। সংবাদ পেয়ে রাত সাড়ে ৮টার সময় কালীগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে আটক করে থানায় নিয়ে আসে। একই সাথে ভিকটিমকে পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বায়িত্বরত চিকিৎসক আরিফুল ইসলাম জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে শিশুটিকে  ধর্ষণ করা হয়েছে। আরো নিশ্চিত হওয়ার জন্য তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে রেফার করা হয়েছে|
কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, সংবাদ পেয়ে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। রাতেই ভিকটিম মেয়ের বাবা বাদি হয়ে পল্লী চিকিৎসক আফতাব হোসেনে আসামি করে একটি এজাহার দায়ের করেছেন। এখন ভিকটিমকে ডাক্তারী পরীক্ষা শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও উল্লেখ করেন ওসি|

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...

দিল্লির পার্লামেন্ট  মার্চ কর্মসূচিতে হা”মলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দিল্লির ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে ছাত্র-জনতার ওপর বিজেপি সরকারের দমন-পীড়ন ও পুলিশি হামলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত...

শ্রীপুরের তারাউজিয়াল গ্রামে মা’দক নির্মূলে আহ্বায়ক কমিটি গঠন

মোঃ এমদাদ | মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামকে মাদকমুক্ত করতে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার...