Friday, July 24, 2026

মোংলা মাছ বাজারে ভ”য়াবহ অ”গ্নিকাণ্ডে পু”ড়লো ৪টি দোকান

Date:

Share post:

আশিক বিশ্বাস মোংলা প্রতিনিধি:

ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে গেছে মোংলা মাছ বাজারের ৪টি দোকান। মুহূর্তের আগুনের লেলিহান শিখায় নিঃস্ব হয়ে পড়েছেন বহু ব্যবসায়ী।

​বুধবার ( ৩ জুন ) রাত ১২টা ৪৫ মিনিটে হঠাৎ করেই মোংলা মাছ বাজারের একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। বাতাসের তীব্রতায় মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী দোকানগুলোতে। খবর পেয়ে মোংলা ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

​প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। আগুনে ২ টি মুরগির দোকান এবং ২টি মাছের আড়তসহ ৪টি দোকান, মুরগি ও মালামাল সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়েছে।

ব্যবসায়ীদের ইমরান খানের দাবি, আগুনে তার মুরগির দোকানটি পুরে ছাই হয়ে গেছে এবং দোকানের মধ্যে থাকা ২৫০টি মুরগি, খাবার এবং আসবাবপত্র পুরে ছাই হয়ে গেছে। এতে তার আড়াই লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে।

হঠাৎ এই অগ্নিকাণ্ডে সহায়-সম্বল হারিয়ে পথে বসার উপক্রম হয়েছে ব্যবসায়ীদের। কান্নাভেজা কণ্ঠে তারা জানান, সব মূলধন শেষ হয়ে গেছে, এখন ঘুরে দাঁড়ানোর উপায় খুঁজে পাচ্ছেন না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সাংবাদিক পরিচয়ে চাঁ’দা দাবি বাগআঁচড়ায় হোটেল ব্যবসায়ীকে হু”মকি থানায় অ”ভিযোগ

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে এক রেস্তোরাঁ ব্যবসায়ীর কাছে সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও হোটেল...

যশোরে প্র”তারণার অ”ভিযোগে কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছায় কথিত সাংবাদিক নজরুল ইসলামের বিরুদ্ধে জমি প্রতারণা, মিথ্যা সংবাদ প্রকাশ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে...

যশোরে  ওয়ার্ড বিএনপির কর্মীর মূল্যায়ন সভা অনুষ্ঠিত 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে...

আজ ডহুরী দিবস ও শহীদ গোবিন্দ দত্তের ৩৮তম মৃ’ত্যুবার্ষিকী

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ঐতিহাসিক ডহুরী দিবস ও শহীদ গোবিন্দ দত্তের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে...