
সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :
নড়াইলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাব্বি মোল্যা (১৮) নামে এক কিশোর নিহত হয়েছে। এছাড়াও মোটরসাইকেল থাকা তার সহপাঠী দুইজন আহত হয়েছেন। মারাত্মক আহত রোমানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত রাব্বি মোল্লা পৌরসভার রঘুনাথপুর গ্রামের পান্নু মোল্লার ছেলে। এবং আহতরা হলেন একই গ্রামের মোশারফ মোল্যার ছেলে রোমান মোল্লা (১৬) রাকু বিশ্বাসের ছেলে রোহান বিশ্বাস (১৪)।
শনিবার (২১ মার্চ) আড়াইটার দিকে উপজেলার ধোন্দা এলাকার নড়াইল – মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)ওলি মিয়া সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রাব্বি তার সহপাঠীদের নিয়ে ঈদের নামাজ শেষ করে মোটরসাইকেল যোগে নড়াইল মাগুরা সড়কে ঘুরতে বের হয়। আড়াইটার দিকে মাগুরা সড়ক থেকে নড়াইলের দিকে যাচ্ছিলেন।
পথিমধ্যে নড়াইল সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের ধুন্দা গ্রামের কাজী বাড়ি মসজিদের সামনে এলে হঠাৎ সামনে থেকে আর একটি মোটরসাইকেল পাশ দিয়ে দ্রুত গতিতে যাচ্ছিল। গাড়ি পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইকের পিছনে এসে ধাক্কা লেগে ছিটকে সড়কের উপর পড়ে যায়। এতে মোটরসাইকেল চালাক রাব্বি ঘটনা স্থলেই মারা যায়।
এবং সাথে থাকা বাকি দুই জন আহত হয়৷ গাড়ি পড়ে যাওয়ার শব্দ শুনে দ্রুত স্থানীয়রা তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক রাব্বিকে মৃত ঘোষণা করেন। এবং আহত রোমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া বলেন, তারা ঠিকঠাক মোটরসাইকেল চালাতে না পারায় নিজেরাই নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে ইজিবাইকে ধাক্কা খেয়ে পড়ে গেছে৷
মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে আনলে চিকিৎসক তাদের মধ্যে একজনকে মৃত ঘোষণা করেন, বাকি দুজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।



