Sunday, July 26, 2026

দেশবাসীসহ চর শৌলমারী সকলকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন হাবিবুর রহমান হবি

Date:

Share post:

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

দেশবাসীসহ চর শৌলমারী ইউনিয়নবাসীকে ঈদের অগ্রীম শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্রনেতা ও সাবেক সভাপতি চর শৌমারী ইউনিয়ন ছাত্রদল ও  চর শৌলমারী ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং আগামী চর শৌলমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হাবিবুর রহমান হবি। তিনি ঈদ শুভেচ্ছা বার্তায় বলেন, দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পরে আসে খুশির ঈদ।

এই আনন্দঘন উপলক্ষ্যে আমি বিশ্ব মুসলিম উম্মাহ এর সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করছি। ঈদের আনন্দঘন মুহূর্ত অম্লান হোক। রোজার মাসে আমরা ত্যাগ ও সংযম এর যে শিক্ষা লাভ করেছি তা যেন সবার ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলন ঘটে।

ইসলামের শাশ্বত শিক্ষায় ধনী-গরীব সবাই ভেদাভেদ ভুলে আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ। আসুন ঈদের এই খুশির দিনে দেশ ও মানুষের ভাগ্য উন্নয়নে সকলে এক সাথে মিলেমিশে কাজ করি।ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানে সাম্য, ঈদ আমাদের খুশির বার্তা নিয়ে হাজির হয়, ঈদ মুসলমানদের জন্য এক আনন্দঘন দিন। এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, সারা বিশ্বে। ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনন্য শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়।পবিত্র ঈদুল ফিতর এই আনন্দঘন দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্রের মাধ্যমে দূর হয়ে যাক সকল অনৈক্য, বিভেদ।

ঈদ মুসলমানদের জীবনে অনাবিল শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। আসুন আমরা সবাই সকল মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের কল্যাণে এগিয়ে আসি।দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। মহান আল্লাহ তায়ালা আমাদের সকলকে হেফাজত করেন। সকলকে জানাই ঈদের অগ্রীম শুভেচ্ছা, “ঈদ মোবারক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...