Monday, July 27, 2026

নড়াইলে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দু’পক্ষের সং”ঘর্ষ আ”হত -১৫

Date:

Share post:

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি :

নড়াইল লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নে আধিপত্য বিস্তার করা কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য ও দুই নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

৭ মার্চ (শনিবার) সকাল ১০ টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বাঁকা গ্রাম এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের স্বজন পুলিশ জানায়, লোহাগড়া উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বাঁকা গ্রামের জিরু কাজী গ্রুপের সাথে একই গ্রামের আক্তার হোসেন গ্রুপের দীর্ধদিন ধরে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে বিরোধ চলে আসছিলো।

এরপর গত শুক্রবার (৬ মার্চ) দুপুরে একটি স্যালোমেশিনের পাম্প চুরির ঘটনা নিয়ে বিরোধের সৃষ্টি হয়।

ওই ঘটনার জেরে শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে দুই গ্রুপের লোকজন ঢাল, সড়কি, রামদা, ইটপাটকেল, লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র আশস্ত্রাদি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে ইউপি সদস্য জিরু কাজী দুজন নারীসহ অন্তত ১৫ জন আহত হয়। পরে আহতদেরকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্যে নড়াইল জেলা হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান এর কাছে জানতে চাইলে তিনি বলেন, আপাতত পরিস্থিতি সাভাবিক রাখতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এবং এই সংঘর্ষের সাথে সংশ্লিষ্ট দের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...