
মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি:
মাগুরা শ্রীপুর উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও উপজেলার আমলসা ইউনিয়নের সন্তান বক্কর খন্দকার আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগদান করেছেন ।
সোমবার ৯ জানুয়ারি সন্ধ্যার পর শ্রীপুর উপজেলার গঙ্গারামখালি বিএনপি’র নির্বাচনী সমাবেশে, এ যোগদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
তিনি মাগুরা ১ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী ও মাগুরা জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব মনোয়ার হোসেন খান, জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক খান হাসান ইমাম সুজা, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক আলমগীর হোসেন, জেলা বিএনপির যুগ্ন আহবায়ক এ্যাড• আব্দুর রশিদ,জেলা বিএনপির যুগ্ন আহবায়ক পিকুর খান,
শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর এর সকলকে ফুলের তোড়া প্রদান করে আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগদান করেন।
আজ থেকে বক্কর খন্দকার বিএনপির পরিবারের সদস্য, মাগুরা তথা শ্রীপুর উপজেলা বিএনপি তার পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে বক্তব্য রাখেন বদরুল আলম হিরো।



