Monday, July 27, 2026

মোটরভ্যানের জন্য প্রতিবন্ধী মোটরভ্যান চালককে খু”ন

Date:

Share post:

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর জেলার ঝিকরগাছা উপজেলার একটি কলাবাগান থেকে মোটর ভ্যানচালক পারভেজ হোসেনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে শ্রীরামপুর–আঙ্গারপাড়া মাঠ এলাকা থেকে কীর্তিপুরের বাসিন্দা পারভেজ হোসেনের মরদেহ উদ্ধার করা হয়। পারভেজ হোসেন পেশায় মোটরভ্যান চালক ছিলেন। তিনি শারীরিকভাবে কিছুটা প্রতিবন্ধী ছিলেন বলে জানা গেছে। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, তাকে হত্যা করে তার মোটরভ্যানটি ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

পরিবারের সদস্যরা জানান, গত বৃহস্পতিবার বিকেলে ভাড়াচালিত মোটরভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন পারভেজ হোসেন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। শুক্রবার সকালে শ্রীরামপুর আঙ্গারপাড়া মাঠের একটি কলাবাগানে ঘাস কাটতে যান স্থানীয় এক গৃহবধূ।

এ সময় তিনি মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...