Monday, July 27, 2026

যশোর জেলা শাখার যৌথ আয়োজনে  বিশ্ব নৃত্য দিবস পালিত 

Date:

Share post:

যশোর জেলা শাখার যৌথ আয়োজনে  বিশ্ব নৃত্য দিবস পালিত 
মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার:
যশোরে ‘আমরা চলি, নৃত্যের ছন্দে- সম্প্রীতির আনন্দে’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে শিল্পকলা একাডেমী মিলনায়তনের জেলা শাখার আয়োজনে বিশ্ব নৃত্য দিবস পালিত হয়েছে। শনিবার (২৯ এপ্রিল) বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ও জেলা শিল্পকলা একাডেমি  ও নৃত্য শিল্পী সংস্থা যশোর জেলা শাখার যৌথ আয়োজনে
এ দিবসটি পালন করা হয়। দিবসটি উপলক্ষে শিশুদের অংশগ্রহণে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। শিল্পকলা একাডেমির সহ-সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোট যশোরের সাবেক সভাপতি হারুন অর রশীদ। আরও বক্তব্য রাখেন,জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অ্যাড. মাহমুদ হাসান বুলু, যুগ্ম সাদারণ সম্পাদক চঞ্চল সরকার, সদস্য শহিদুল হক বাদল, জেলা কালচারাল অফিসার হায়দার আলী শিম্বা। নৃত্যানুষ্ঠানে জেলা শিল্পকলা একাডেমি, নৃত্যবিতান উদীচী, সুরবিতান,  সুরধুনী সংগীত নিকেতন, সুরনিকেতন, চাঁদেরহাট, শেকড়, পুনশ্চ, ভৈরব, উৎকর্ষ, মা নৃত্যালয়, শিল্পাঙ্গন, ছাতিয়ানতলা সুরলয় সঙ্গীত একাডেমি, কিংশুক, শিশু একাডেমির দেড় শতাধিক শিশুশিল্পী ৩২টি নৃত্য পরিবেশন করে।
সারা বিশ্বে প্রতিবছর ২৯ এপ্রিল নানা উৎসব-আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব নৃত্য দিবস পালিত হয় । দিবসটি উদ্‌যাপন করা হয় ব্যালে নৃত্যের স্রষ্টা জ্যঁ জর্জ নভেরের জন্মদিনে। ইউনেস্কো ১৯৮০ সালে তার জন্মদিন ২৯ এপ্রিলকে আন্তর্জাতিক নৃত্য দিবস ঘোষণা করে। তখন থেকে পৃথিবীব্যাপী এ দিবস আনুষ্ঠানিকভাবে উদযাপন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...