Saturday, July 25, 2026

বগুড়ায় সাংবাদিকদের সাথে হাইওয়ে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Date:

Share post:

মোঃ রিপন, বগুড়া জেলা প্রতিনিধি:

বগুড়ায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় শহরের বারোপুর হাইওয়ে পুলিশ রিজিয়ন কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

সভায় বক্তব্য রাখেন বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. শহিদ উল্লাহ।

বগুড়া রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ বলেন, মহাসড়কে নিরাপত্তা এবং শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশ সব সময় কাজ করে যাচ্ছে।

বগুড়া রিজয়ন পুলিশের লোকবল সীমাবদ্ধতার মধ্য দিয়েও আমরা জনগণকে কাঙ্ক্ষিত সেবা দিয়ে যাচ্ছি। মহাসড়কের চাঁদাবাজি ও অবৈধ গাড়ি পার্কিং বন্ধে আমরা কঠোর অবস্থানে রয়েছি এবং যারা আইন অমান্য করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মহাসড়কে দুর্ঘটনা কমাতে মালিক, চালকদের নিয়ে সভা করা হচ্ছে। এ ছাড়া সাধারণ জনগণের মাঝে সচেতনতা বাড়াতে মাইকিং ও লিফলেট বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।এবং চালকদের যে কোন সমস্যা সমাধানের জন্য আমাদের নাম্বারে তারা ফোন দিয়ে তা জানাতে পারবে।

তিনি বলেন, মহাসড়কে নিরাপত্তা, শৃঙ্খলা এবং সেবার মান নিশ্চিত করতে আমরা বদ্ধ পরিকর। আমরা বিশ্বাস করি জনগণের সহযোগিতা ও আস্থাই আমাদের মূল শক্তি। জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মতবিনিময় সভা আরও বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার উদয় কুমার, কুন্দরহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান, বগুড়ার সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু, আবদুর রহমান টুলু, ফজলে রাব্বি ডলার,সাফায়ত সজল, রাহাত রিটুসহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...