Sunday, July 26, 2026

রৌমারীতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কা’মনায় দোয়া ও মি’লাদ মাহফিল

Date:

Share post:

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনা করে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে রৌমারী উপজেলা বিএনপি’র উদ্যোগে উপজেলা হলরুমে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৪ আসনে বিএনপি’র মনোনীত পদপ্রার্থী জেলা বিএনপি’র অন্যতম আহ্বায়ক সদস্য আলহাজ্ব আজিজুর রহমান।এসময় তিনি বলেন, বর্তমানে তিনি গুরুতর অসুস্থ। এই সংকটময় সময়ে আমরা খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ুর জন্য প্রার্থনা করছি।

রৌমারী উপজেলা বিএনপি’র আহ্বায়ক আব্দুর রাজ্জাক চেয়ারম্যানের সভাপতিত্বে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন রৌমারী উপজেলা বিএনপি’র সদস্য-সচিব মোস্তাফিজুর রহমান রঞ্জু, রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আবুল হাসেম, রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল ইসলাম মঞ্জু, রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাইয়ুম আকন্দ, রৌমারী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক নুর আলম খান হিরো, রৌমারী উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) নাজিম উদ্দিন আকন্দ, রৌমারী উপজেলা যুবদলের সদস্য-সচিব মশিউর পলাশ, রৌমারী উপজেলা মহিলা দলের সভাপতি শিল্পী, রৌমারী উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাজমুল হোসাইন রানা, রৌমারী উপজেলা ছাত্রদলের সদস্য-সচিব ফারুক আহমেদ বাবুসহ উপজেলা ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...