Saturday, January 17, 2026

দিরাইয়ে তরুণের রহস্যজনক মৃত্যু

Date:

Share post:

শাহিদুর রহমান দিরাই উপজেলা প্রতিনিধি সুনামগঞ্জের দিরাই পৌর এলাকায় রুম্মান হোসেন (১৮) নামের এক তরুণের রহস্যজনক মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে দিরাই পৌর সদরের দাউদপুর গ্রামে এ ঘটনাটি ঘটে।রুম্মান হোসেন দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের মাটিয়াপুর গ্রামের প্রবাসী আগুর মিয়ার ছেলে।তারা বেশ কিছুদিন যাবত দিরাই পৌর সদরের দাউদ পুর গ্রামে বসবাস করে আসছেন। পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকালে রুম্মান হোসেন ঘর থেকে বের হয়ে যায়, দুপুরের দিকে ঘরে ফিরে মাকে বলে যে আমি টাইগার (কোমল পানীয়) খেয়েছিলাম এখন আমার অশান্তি করছে বলে কিছু সময়ের মধ্যেই রুম্মান হোসেন মাটিতে ঢলে পড়ে।
পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাঈম ইসলাম পিংকি তাকে মৃত ঘোষণা করেন। তরুণের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোক্তাদির হোসেন বলেন, পুলিশ লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে, তবে ঠিক কী কারণে তার মৃত্যু হয়েছে তা এখনই বলা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কমরেড অমল সেনের ২৩তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ উপমহাদেশের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ, তেভাগা আন্দোলনের অগ্রণী নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, আজীবন বিপ্লবী এবং বাংলাদেশের ওয়ার্কার্স...

রাজগঞ্জে কৃষকের ঝু”লন্ত লা”শ উদ্ধা”র  চা”ঞ্চল্য সৃষ্টি

নিজস্ব প্রতিবেদক: যশোরের রাজগঞ্জ উপজেলায় এক কৃষকের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় তীব্র চাঞ্চল্য ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।...

ঝিনাইদহ-৪ সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থী আবু তালিবের মতবিনিময়

হুমায়ুন কবির,কালীগঞ্জ, ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মাওলানা আবু তালিব স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার...

মণিরামপুরে উপজেলা প্রশাসনের কম্বল বিতরণ

মণিরামপুর প্রতিনিধিঃ অসহায় শীতার্ত মানুষের মাঝে ধারাবাহিক কর্মসূচির আলোকে উপজেলার খানপুর ইউনিয়নে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করেছে মণিরামপুর উপজেলা প্রশাসন। মণিরাপুর...