Saturday, January 24, 2026

ভোলায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

Date:

Share post:

মোঃ জুয়েল, ভোলা জেলা প্রতিনিধি:
ভোলায় চরফ্যাশন মহাসড়কে চরফ্যাশনগামী একটি বাসের চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। সম্পর্কে তারা দুজন শ্বশুর-জামাই। তারা এক নিকটাত্মীয়ের জানাজায় অংশ নিতে যাচ্ছিলেন। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কের বোরহানউদ্দিন উপজেলার বৈদ্যর পোল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। বোরহানউদ্দিন থানার ওসি-তদন্ত মো. রাজীব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। নিহত দুজন হলেন—মো. মনির শরীফ (৫০) ও মো. আজগর আলী (৩০)। সম্পর্কে মনির শরীফ আজগর আলীর শ্বশুর হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলটি জামাই আজগর আলী চালিয়েছিলেন। তারা দুজন তাদের এক নিকটাত্মীয়ের জানাজায় যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। বাসটির নাম বুশরা পরিবহন। বাসটি যাত্রী নিয়ে ভোলা থেকে চরফ্যাশনের উদ্দেশ্যে যাচ্ছিল। ওসি তদন্ত  জানিয়েছেন, একটি মোটরসাইকেল যোগে মনির শরীফ ও আজগর আলী তাদের এক নিকটাত্মীয়ের জানাজায় যাচ্ছিলেন। মোটরসাইকেলটি বৈদ্যের পোল সংলগ্ন এলাকায় গিয়ে বাই রোড (পাশ্ববর্তী রাস্তা) থেকে মেইন সড়কে উঠতে গেলে এ দুর্ঘটনা ঘটে।
ওসি তদন্ত আরও জানান, মোটরসাইকেলটির গতি ছিল অনিয়ন্ত্রিত। যার ফলে বাই রোড থেকে মেইন সড়কে উঠতে গিয়ে মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। তবে এ ঘটনায় পুলিশ বাসটি জব্দ করতে পারলেও গাড়িটির চালক ও সহকারী পালিয়ে যাওয়ায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

দারিয়াপুর ডিগ্রী কলেজে এ আনোয়ার খাতুন ছাত্রী হোস্টেল শুভ উদ্বোধন 

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি: মাগুরা শ্রীপুর উপজেলার দারিয়াপুর ডিগ্রী কলেজে এ (মোঃ ইকবাল হোসেন কাবিল ) এর মরহুমা মাতা,মোছাঃ আনোয়ার খাতুন...

অ’ন্ধ্রের নি”হত পরিবারের পাশে মগরাহাট পশ্চিমের তৃনমূল কংগ্রেস

কলকাতা থেকে নিউজ দাতা মনোয়ার ইমাম: গতকাল গভীর রাতে ভারতের অন্ধ্রপ্রদেশে কাজের খোঁজে গিয়ে সেখানকার উগ্রপন্থীদের হাতে নিহত হয়...

কালীগঞ্জে ছাত্রশিবির নেতার ওপর  স”ন্ত্রা’সী হা”মলা থানায় অ”ভিযো’গ

হুমায়ুন কবির,  কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল আরোহী এক ছাত্রনেতার ওপর সশস্ত্র সন্ত্রাসী হামলার অভিযোগ পাওয়া...

সতীঘাটা ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন কামালপুর ওয়ারিয়র্স পরাজিত এভারগ্রীণ পান্তা পাড়া 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদরের রামনগর ইউনিয়নে যশোর প্রাইম কম্পিউটারের সৌজন্যে আয়োজিত জমজমাট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে...