Monday, July 27, 2026

মনিরামপুরে জামায়াতে ইসলামী’র উদ্যোগে পানিব’ন্দি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

Date:

Share post:

নিজস্ব প্রতিবেদক 

যশোরের মনিরামপুর উপজেলার নেহালপুর ইউনিয়নে পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ইউনিয়নের বিভিন্ন গ্রামে পানিবন্দি ২০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা কর্মপরিষদ সদস্য ও যশোর-৫ (মনিরামপুর) আসনের এমপি পদপ্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ফজলুল হক, উপজেলা কর্মপরিষদ সদস্য আবু সালেহ মো. ওবাইদুল্লাহ, নেহালপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি মাওলানা আবু তালহা ও সাধারণ সম্পাদক মাওলানা আঃ হামিদ।

এছাড়াও জামায়াত ও এর অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ ত্রাণ বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

প্রধান অতিথি গাজী এনামুল হক বলেন, “মানুষের সেবা করা ইবাদতের অংশ। আল্লাহ তায়ালা কোরআনে ঘোষণা করেছেন, ‘তোমরা পরস্পরে সৎকাজ ও তাকওয়ায় সহযোগিতা করো’। হাদিসে রাসূল (সা.) বলেছেন, ‘সৃষ্টির সেবা করাই হচ্ছে স্রষ্টার নৈকট্য লাভের পথ’। তাই দুর্দিনে অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের ঈমানি দায়িত্ব।”

অতিথিবৃন্দ আরও বলেন, জামায়াতে ইসলামী সবসময় জনগণের সুখে-দুঃখে পাশে থেকেছে এবং থাকবে। দুর্যোগ-দুর্বিপাকে অসহায় মানুষের সেবায় এগিয়ে আসা জামায়াতের ঐতিহ্য। জনগণের দোয়া ও ভালোবাসা নিয়েই জামায়াত অগ্রসর হচ্ছে।

ত্রাণ গ্রহণকারী পানিবন্দি পরিবারগুলো এ উদ্যোগের জন্য জামায়াতে ইসলামী নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...