Friday, July 24, 2026

যশোরে প্রাইভেট ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের মিলনমেলা ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

Date:

Share post:

নিজস্ব প্রতিবেদক :

আজ বুধবার (২৭ আগস্ট ২০২৫) যশোরের হোটেল সিটি প্লাজা ইন্টারন্যাশনালে প্রাইভেট ভেটেরিনারি অ্যাসোসিয়েশন যশোর-এর উদ্যোগে এক মিলনমেলা ও সায়েন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. মো. আকতার ফেরদৌস রানা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস (এএইচডি)-এর সিনিয়র মার্কেটিং ম্যানেজার জনাব হয়রত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস-এর ব্র্যান্ড ম্যানেজার ডা. ওহিদুর রহমান সজল।

এছাড়া প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ডা. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রাইভেট ভেটেরিনারি অ্যাসোসিয়েশনের সকল পর্যায়ের প্রথিতযশা ভেটেরিনারিয়ানরা উপস্থিত ছিলেন।

সেমিনারে আগামী দিনের ভেটেরিনারি পেশার সার্বিক উন্নয়ন, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় খোলামেলা আলোচনা হয়।

অনুষ্ঠানে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস-এর পক্ষ থেকে নতুন দুটি মানসম্মত প্রোডাক্ট সেলকো পিএইচ এবং ইউমোগ্রো আনুষ্ঠানিকভাবে লঞ্চ করা হয়।

প্রাইভেট ভেটেরিনারি অ্যাসোসিয়েশন যশোর ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ভেটেরিনারি পেশার অগ্রযাত্রায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সাংবাদিক পরিচয়ে চাঁ’দা দাবি বাগআঁচড়ায় হোটেল ব্যবসায়ীকে হু”মকি থানায় অ”ভিযোগ

স্টাফ রিপোর্টার: যশোরের শার্শার বাগআঁচড়া বাজারে এক রেস্তোরাঁ ব্যবসায়ীর কাছে সাংবাদিক পরিচয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি ও হোটেল...

যশোরে প্র”তারণার অ”ভিযোগে কথিত সাংবাদিক নজরুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার: যশোরের ঝিকরগাছায় কথিত সাংবাদিক নজরুল ইসলামের বিরুদ্ধে জমি প্রতারণা, মিথ্যা সংবাদ প্রকাশ এবং প্রাণনাশের হুমকির অভিযোগ এনে...

যশোরে  ওয়ার্ড বিএনপির কর্মীর মূল্যায়ন সভা অনুষ্ঠিত 

মোঃ ওয়াজেদ আলী,  স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলা রামনগর ইউনিয়নের ০৫ নং ওয়ার্ড বিএনপি এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে...

আজ ডহুরী দিবস ও শহীদ গোবিন্দ দত্তের ৩৮তম মৃ’ত্যুবার্ষিকী

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ ঐতিহাসিক ডহুরী দিবস ও শহীদ গোবিন্দ দত্তের ৩৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির উদ্যোগে...