Monday, July 27, 2026

যশোরের যুবলীগ নেতা ও ভাইস চেয়ারম্যান বিপুলের সঙ্গে ছাত্রলীগের ঈদ শুভেচ্ছা বিনিময়

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার:
 যশোর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, যুবলীগ নেতা আনোয়ার হোসেন বিপুল সর্বস্তরের জনসাধারণ ও নেতাকর্মীদের সাথে পবিত্র ঈদ-উল-ফিতর পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন।
শনিবার বিকাল থেকে শুরু হওয়া ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করতে আসা নেতাকর্মী সহ সকলের পরিবারের খোঁজ খবর নেন তিনি।
তারই ধারাবাহিকতায় ২৫ শে এপ্রিল (মঙ্গলবার) সন্ধ্যায় আনোয়ার হোসেন বিপুলের রাজনৈতিক কার্যালয়ে তাঁর সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন সদর উপজেলা ছাত্রলীগের সদস্য ও বাংলাদেশ আওয়ামী ছাত্রপরিষদ, সদর উপজেলা শাখার সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক মোঃ ইমরান আলী।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন কচুয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি, যুবলীগ নেতা সালমান আহমেদ।
এসময় যশোরের জনপ্রিয় এই নেতা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী বিপুল বলেন, ঈদুল ফিতর আমাদের ধর্মের বড় উৎসব। আমি আশা করি সকলেই এই উৎসবটি পরিবারের সাথে আনন্দে কাটিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন সকল নেতাকর্মীদের খোঁজ খবর নিতে এবং অসহায় নেতাকর্মীদের পাশে দাঁড়াতে। সে অনুযায়ী আমিও নেতাকর্মীদের পাশে ছিলাম, আছি এবং আগামীতেও থাকবো ইনশাআল্লাহ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...