Monday, July 27, 2026

যশোরের বাঘারপাড়ার নারকেল বাড়িয়া ডক্টরস ক্লিনিকের মালিকসহ ৫জনের বিরুদ্ধে  আদালতে মামলা

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী স্টাফ রিপোর্টার :
যশোরের নারকেল বাড়িয়া ক্লিনিকের প্রয়োজনীয় কাগজপত্র দেখাতে ব্যার্থ হওয়ায় ক্লিনিকটি সিলগালা করেছেন গত ১২ই এপ্রিল বুধবার দুপুরে যশোরের সিভিল সার্জনের একটি টিম এই সংবাদ টিভি চ্যানেল, পত্রিকায় ও অনলাইনে প্রকাশ করায় প্রকাশ করায়, ক্ষিপ্ত হয়ে ক্লিনিক মালিক ডাঃ জামিউল হাসান সেতুসহ তার লোকজন ওই ক্লিনিকের সামনে আতংকিত ভাবে সাংবাদিকদের উপর হামলা করেন এবং ক্যামেরা ছিনিয়ে নেয়। চলে যাওয়ার সময় খুন,গুমের হুমকি দেন। পরবর্তীতে নিজেকে বাঁচাতে গত ১৩ই এপ্রিল বৃহস্পতিবারে যশোরের আদালতে পাঁচ সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির মামলা দায়ের করেন, মামলাটি যশোর সি আই ডিতে তদন্তে রয়েছেন। উক্ত মিথ্যা চাঁদাবাজি মামলায় এ্যাশিয়ান টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি নাসির উদ্দিন (নাসিম)কে প্রধান আসামি করে পাঁচ সাংবাদিকের নামে একটি  মামলা দায়ের করেন। ঈদে আদালত ছুটি থাকায় ২৫ শে এপ্রিল মঙ্গলবার সকালে যশোর আদালতে হাজির হয়ে, সাংবাদিক নাসির উদ্দিন (নাসিম) যশোরের বাঘারপাড়ার নারকেল বাড়িয়া ডক্টরস ক্লিনিকের মালিকসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন উক্ত মামলাটি  আদালত আমলে নিয়ে যশোর জেলা গোয়েন্দা শাখা কে তদন্তের দায়িত্ব দিয়েছে। উক্ত মামলার আসামিরা হলেন, (১)ডাঃ জামিউল হাসান সেতু (২) ফাতেমাতুল বন্হী (৩) ডাঃ সোনিয়া শারমিন (৪) সাবিয়া আক্তার মুন্নি (৫)রিয়াদ হাসান।
এদিকে ৫ সাংবাদিক নির্যাতনের ঘটনা ও সাংবাদিকদের নামে মিথ্যা মামলা দায়ের করায় বাংলাদেশ মফস্বল  সাংবাদিক সোসাইটির (বিএমএসএস) সহ বিভিন্ন সাংবাদিক সংগঠন নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এবং অনতিবিলম্বে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...