Monday, July 27, 2026

নড়াইলে জেলা জামায়াতের সাথে প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Date:

Share post:

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধিঃ

নড়াইল প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যকরী পরিষদ (২০২৫-২৭) কে সংবর্ধনা ও জেলা জামাতের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ জুলাই (মঙ্গলবার) নড়াইল জেলা জামায়াতের আয়োজনে রাত ৮টার দিকে নড়াইল প্রেসক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়াইল প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি অ্যাড: এস এম আব্দুল হক।

এ সময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখার আমির ও নড়াইল-২ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাড. আতাউর রহমান বাচ্চু, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, জামায়াতে ইসলামী নড়াইল জেলা সেক্রেটারি ও নড়াইল-১ আসনের এমপি প্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ কায়সার। নড়াইল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম, সিনিয়র সাংবাদিক ও কার্যকরী পরিষদের সদস্য কাজী হাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মো: আল আমিন, আইন বিষয়ক সম্পাদক অ্যাড: রাজু আহমেদ রাজিব।

সভায় জেলা জামায়াতের আমীর বলেন, নড়াইলের সাংবাদিক সমাজের ভূমিকা, ন্যায়বিচার, গণতন্ত্র ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ প্রচার এবং পাশাপাশি নড়াইলের সার্বিক অগ্রগতি, সুষ্ঠু সমাজ ব্যবস্থা এবং গণমাধ্যমের স্বাধীনতা ও দায়িত্ব নিয়ে কাজ করবেন বলে আমরা আশা রাখি।

নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডঃ এস এম আব্দুল হক এই আয়োজনের জন্য সকলকে ধন্যবাদ জানান।

এ সময় নড়াইল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বলেন, নড়াইল প্রেসক্লাব জেলার সকল দল মত পথের ব্যক্তিদের প্রতিষ্ঠান। সকলের সম্মিলিত প্রচেষ্টায় নড়াইলের উন্নয়ন করতে হবে।

অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল প্রেসক্লাবের সহ-সভাপতি এম মুনির চৌধুরী, কোষাধ্যক্ষ মোস্তফা কামাল, সিনিয়র সাংবাদিক কার্তিক দাস, জেলা জামায়াতের সহঃসেক্রেটারি আইয়ুব হোসেন খাঁন, জেলা কর্ম পরিষদ সদস্য ও দলীয় পৌর মেয়র প্রার্থী হেমায়েতুল হক হিমু, জামিরুল হক টুটুল, জেলা প্রচার ও মিডিয়া সম্পাদক ডঃ খাঁন আব্দুস সোবহান,

সদর উপজেলা আমীর হাফেজ আব্দুল্লাহ আল আমীন ,পৌর আমীর জাকির হোসেন, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মোঃ আব্বাস আলী,ন ড়াইল প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মো. নুরুন্নবী সামদানী, সিনিয়র সাংবাদিক মোঃ সামিরুল ইসলাম, মশিউর রহমান, আব্দুল কাদের, মোঃ আল মুমিন, মো. নুরতাজুল ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...