Monday, July 27, 2026

খাগড়াছড়ি ডিসির সাথে মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশনের চেয়ারম্যানের সাক্ষাৎ

Date:

Share post:

খাগড়াছড়ি ,প্রতিনিধি:

খাগড়াছড়ি পার্বত্য জেলায় মানিকছড়ি বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য, কুমার সুইচিংপ্রু সাইন সাথে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার মহোদয় এর সৌজন্যে সাক্ষাত করেছেন। পরে ফাউন্ডেশন পক্ষ থেকে সম্মাননা স্বারক প্রদান করা হয়েছে।

এদিকে নবনিযুক্ত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা’কে ফুল ও উত্তরীয় পরিয়ে দিয়ে সম্মাননা জাননো হয়েছে।

পৃথক ভাবে এই সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠিত হয় খাগড়াছড়ি জেলা প্রশাসক ও পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে।

এসময় উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এবিএম ইফতেখারুল ইসলাম খন্দকার , নবাগত পার্বত্য জেলা পরিষদ অস্থায়ী চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, বীর মুক্তিযোদ্ধা মংরাজা মংপ্রুসাইন বাহাদুর ফাউন্ডেশন চেয়ারম্যান ও জেলা পরিষদ সদস্য, কুমার সুইচিংপ্রু সাইন, মানিকছড়ি কর্ণৈল বাগানে ব্যবস্থাপক বাদল কান্তি সেন, রাজপাড়া কার্বারী চাইহ্লাপ্রু মারমা, দৈনিক মানবকন্ঠ পত্রিকার মানিকছড়ি উপজেলা প্রতিনিধি অংগ্য মারমা,রাজবাড়ি মুক্ত রোভারের আরএসএল থোয়াইঅংপ্রু মারমা প্রমূখ।

উল্লেখ, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে পরিষদের সদস্যদের অবমূল্যায়ন,খারাপ আচরণ,হস্তান্তরিত বিভাগের প্রধান ও কর্মচারীদের অসদাচারণ,স্বেচ্ছাচারিতা,স্বজনপ্রীতি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক বদলি বাণিজ্য, ঠিকাদার বিলের ফাইল আটকিয়ে রেখে ঘুষ বাণিজ্য ও ব্যাপক দুর্নীতির অভিযোগে ৭ জুলাই থেকে সকল কার্যক্রম থেকে বিরত থাকতে নির্দেশ দিয়ে পরিপত্র জারি করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়।

পরেই মঙ্গলবার (৮ জুলাই) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলীমা বেগম স্বাক্ষরিত এক পরিপত্র জারি করেন। এ পরিপত্রে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ আইন ১৪ ধারা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পরিষদ সদস্য শেফালিকা ত্রিপুরাকে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...