Monday, July 27, 2026

শার্শায় মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত-১

Date:

Share post:

সোহেল রানাঃ

যশোরের শার্শায় মোটরসাইকেল দূর্ঘটনায় ইকবাল হোসেন (৪২) নামে একজনের মৃত‍্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের বড় ভাই মনিরুজ্জামান (৪৫)। নিহত ইকবাল হোসেন কাশেম গ্রুপ অফ ইন্ডাষ্ট্রিজ এর বর্তমান পরিচালক ছিলেন।

রবিবার (২৩ এপ্রিল) সকাল ৯ টার সময় কাশিপুর-শার্শা সড়কের গোড়পাড়া পালবাড়ি হাবিব এর মোটরসাইকেল গ্যারেজের সামনে এ দূর্ঘটনা ঘটে। নিহত ইকবাল হোসেন উপজেলার ডিহি ইউনিয়নের গোকর্ণ গ্রামের মিজানুর রহমানের ছেলে।

স্থানীয় ও নিহতের পরিবার সূত্রে জানা যায়,ঈদের ছুটিতে নীজ বাড়িতে বেড়াতে আসেন ইকবাল।ছুটি সীমিত হওয়ায় নীজ কর্মস্থলে যাওয়ার জন্য বড় ভাইয়ের সাথে মোটরসাইকেলযোগে নাভারণ যাচ্ছিলেন।

প্রতিমধ্যে গোড়পাড়া পালবাড়ি হাবিব এর মোটরসাইকেল গ্যারেজের সামনে পৌঁছালে একটি যাত্রীবাহী থ্রী- হুইলারকে অভারটেক করতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই ভাই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইকবালকে মৃত ঘোষণা করেন।

শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক লক্ষিনদর বলেন, সড়ক দুর্ঘটনায় আহত দুইজনকে নিয়ে আসার সময় প্রতিমধ্যে ইকবাল হোসেন নামে এক জনের মৃত্যু হয়। মনিরুজ্জামান নামে অপর একজনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।

এদিন বিকালে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।এদিকে ইকবাল হোসেনের আকস্মিক মৃত্যুতে পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...