Monday, July 27, 2026

বিপ্লবীরা ঘুমায় না  ঘুমাবে না  নাহিদ ইসলাম

Date:

Share post:

মোঃমাসুদ আলম, ব্যুরো চীফ রাজশাহী:

৬ জুলাই ২০২৫ রোববার বিকাল ৪ টায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলা স্বাধীন চত্বরে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’য় অংশ নিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে নাহিদ ইসলাম বলেন, ‘আমরা দেশ গড়তে জুলাই পদযাত্রা শুরু করেছি। জুলাই গণঅভ্যুত্থানে যে স্বপ্ন আর সাহস নিয়ে আমরা রাজপথে নেমেছিলাম, সেই বার্তা আবার দিতে হবে, আমরা এখনও রাজপথে আছি।

বিপ্লবীরা ঘুমায় না, ঘুমাবে না। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলবে।
আমরা বৈষম্যহীন বাংলাদেশ চাই। সেই স্বপ্নই আমরা দেখি। জনগণের বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন আমাদের নিকট আমানত। নতুন বাংলাদেশে রাজনৈতিক দলগুলোকে বৈষম্য করার সুযোগ দেওয়া হবে না।

বিচার এবং সংস্কার করতে হবে। এটাই আমাদের দাবি।’‘গণ-অভ্যুত্থানের পরে আমরা একটা নতুন বাংলাদেশ চেয়েছি। গণ-অভ্যুত্থানের পরে আমরা রাষ্ট্রের মৌলিক সংস্কার চেয়েছি। গণ-অভ্যুত্থানের পরে আমরা গণহত্যাকারীদের বিচার চেয়েছি।
তিনি আরও বলেন, ‘জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ এবং বৈষম্যহীন বাংলাদেশের জন্য আমরা ৬৪ জেলায় যাচ্ছি।

এই যাত্রা থামবে না।’সমাবেশে নাহিদ ইসলাম গোদাগাড়ীর আন্দোলনের প্রশংসা করে বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানে গোদাগাড়ীবাসী ৫ আগস্ট পুলিশের বুলেটের মুখে দাঁড়িয়ে যে সাহস দেখিয়েছিলেন, সেটি বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত করতে বড় ভূমিকা রেখেছে। আপনাদের সাহসিকতা পুরো দেশকে অনুপ্রাণিত করেছে।’আপনাদের এ সাহসী মনোভাব নিয়ে সামনের দিকে এগুতে হবে। কোন অপশক্তির কাছে মাথা নত করবেন না।

পদযাত্রায় আরও উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...