Monday, July 27, 2026

কুমিল্লায় ১০ বছরের শিশু নি’খোঁজ পরিবার ও এলাকাবাসীর উদ্বেগ

Date:

Share post:

কুমিল্লার প্রতিনিধি:

কুমিল্লার কাজীপাড়া এলাকা থেকে মোঃ তামিম (১০) নামের এক শিশু নিখোঁজ হয়েছে। শনিবার (২৮ জুন ২০২৫) সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সে নিখোঁজ হয় বলে জানিয়েছে তার পরিবার।

নিখোঁজ তামিম দারুন নাজাত সিরাজিয়া মাদ্রাসার আবাসিক ছাত্র ছিল এবং সেখানেই থেকে কোরআন ও ইসলামিক শিক্ষায় পড়াশোনা করত। মাদ্রাসাটি কুমিল্লা সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের কাজীপাড়ায় অবস্থিত।

শিশুটির পিতা মোঃ হেলাল মিয়া জানান, প্রতিদিনের মতো সে মাদ্রাসায় ছিল। শনিবার সন্ধ্যার পর থেকে তাকে আর কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আত্মীয়-স্বজন, মাদ্রাসা ও এলাকার বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার কোনো খোঁজ মেলেনি।

নিখোঁজ হওয়ার সময় তামিমের পরনে ছিল সাদা পাঞ্জাবি ও টুপি। ছেলেটি সাধারণত কোথাও একা যেত না এবং মাদ্রাসা ও আশপাশেই চলাফেরা করত।

পরিবার সূত্রে জানা যায়, এ বিষয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

যদি কেউ শিশুটির খোঁজ পেয়ে থাকেন বা কোথাও দেখে থাকেন, অনুগ্রহ করে নিচের নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে:
📞 ০১৩০০৩১০৯৩৪ (পিতা: মোঃ হেলাল মিয়া)

শিশুটির পরিবার ও এলাকাবাসী তার দ্রুত ও নিরাপদ ফিরে আসার জন্য সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...