Monday, July 27, 2026

প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও হ্যান্ড ক্রাস বিতরণ

Date:

Share post:

সোহেল রানাঃ

যশোরের ঝিকরগাছায় পানিসারা গ্রাম উন্নয়ন কমিটির সার্বিক সহযোগিতায় এবং আমেরিকা প্রবাসীদের অর্থায়নে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও হ্যান্ড ক্রাস বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকাল ১১টায় পানিসারা মীর লুৎফর রহমান এতিমখানায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে পানিসারা গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মীর বাবরজান বরুন এর সভাপতিত্বে ও মীর লুৎফর রহমান এতিমখানার সহ-সভাপতি মীর ফারুক আহমেদের সঞ্চালনায়
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,খনিজ ও জালানি মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মীর আলী রেজা।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পানিসারা মীর লুৎফর রহমান এতিমখানা প্রধান উপদেষ্টা মীর রফিকুল ইসলাম, মীর খলিলুর রহমান দাতব্য চিকিৎসালয়ের পরিচালক মাসুদা আক্তার, বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটির সভাপতি আব্দুর রহিম,সেবা সংগঠন ও ঝিকরগাছা রিপোর্টাস ক্লাবের সভাপতি আশরাফুজ্জামান বাবু প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও সাদা মনের মানুষ খ্যাত সায়েদ আলী, স্বপ্নছোঁয়া সংগঠনের পরিচালক রোভার রাজিব, পানিসারা ইউপি সদস্য আব্দুল আলিম, মহিলা সদস্য হাসনা হেনা, তরুনা বেগম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মোঃ আনোয়ারুল ইসলাম। অনুষ্ঠান শেষে অতিথি বৃন্দ প্রতিবন্ধীদের মাঝে ছয়টি হুইল চেয়ার ও হ্যান্ড ক্রাস প্রদান করে হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...