Friday, July 24, 2026

কালীগঞ্জে পৌর ব্যবসায়ী সমিতির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Date:

Share post:

হুমায়ুন কবির, কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে পৌর ব্যবসায়ী সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সরকারি নলডাঙ্গা ভুষণ স্কুল রোডের “গল্পঘর রেস্টুরেন্টে” এ আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, রাজনীতিবিদ, সমাজসেবক, গণমাধ্যমকর্মী ও সুধীজনেরা অংশ নেন। ইফতারের পূর্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন—পৌর ব্যবসায়ী সমিতির সভাপতি আসাদুজ্জামান, সাধারণ সম্পাদক এমদাদুল ইসলাম ইন্তা, সংগঠনের উপদেষ্টা ও বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, সাবেক নেতা মনিরুল ইসলাম, সাংবাদিক আজাদ রহমান, স্যানিটারি ও টাইলস ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম এবং পরিবেশক সমিতির প্রতিনিধি আব্দুল আলিম প্রমুখ।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন পৌর ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক জহুরুল হক বিপ্লব। এতে কালীগঞ্জের বিভিন্ন ট্রেডের ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ ও পৌর ব্যবসায়ী কমিটির অন্যান্য উপদেষ্টাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...

দিল্লির পার্লামেন্ট  মার্চ কর্মসূচিতে হা”মলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দিল্লির ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে ছাত্র-জনতার ওপর বিজেপি সরকারের দমন-পীড়ন ও পুলিশি হামলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত...