Friday, July 24, 2026

রংপুর রেলস্টেশন থেকে ০৪ শিশুসহ স”ন্দেহভা’জন নারী আ’টক

Date:

Share post:

মোঃ সেলিম মিয়া, রংপুর প্রতিনিধি:

রংপুর রেলস্টেশন থেকে চার শিশুসহ আদুরী বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৮ মার্চ) রাত পৌনে ১১টার দিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরির সময় তাকে আটক করা হয়।

আটক আদুরী বেগম কুড়িগ্রামের উলিপুর উপজেলার মনছুর আলীর স্ত্রী। তিনি রংপুর নগরীর বাবুপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।

পুলিশ সূত্রে জানা যায়, রংপুর নগরীর ৭ নম্বর ওয়ার্ডের তপোধন গ্রাম থেকে চার শিশু নিয়ে ওই নারী ইফতার পরবর্তী সময়ে নিখোঁজ হন। ঘটনার পর শিশুগুলোর অভিভাবকরা বিষয়টি পুলিশকে জানালে, বিভিন্ন স্থানে নজরদারি বাড়ানো হয়। এরপর রেলস্টেশন এলাকায় সন্দেহভাজন ওই নারীকে আটক করে রেলওয়ে পুলিশ।

ভুক্তভোগী পরিবারের দাবি, বৃহস্পতিবার (২৭ মার্চ) আদুরী বেগম তপোধন গ্রামে একটি বাড়িতে আশ্রয় নেন। বাড়ির কর্তা আশিকুল ইসলাম তাকে আশ্রয় দেন এবং রাতে তিনি সেখানেই অবস্থান করেন। সারাদিন ওই বাড়িতে থাকার পর সন্ধ্যায় ইফতারও করেন। তবে ইফতারের পর কোনো এক সময় তিনি ৬ থেকে ১০ বছর বয়সী চার শিশুকে নিয়ে উধাও হয়ে যান। সন্তানদের না পেয়ে অভিভাবকরা দ্রুত পুলিশকে বিষয়টি জানান।

রেলস্টেশন এলাকায় শিশুদের নিয়ে ঘোরাফেরার সময় স্থানীয়দের সন্দেহ হলে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে আটক করে। এ সময় ক্ষুব্ধ জনতা তাকে মারধরের চেষ্টা করে।

রংপুর রেলস্টেশনের সুপার শংকর গাঙ্গুলি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশু চারজনকে পাচারের উদ্দেশ্যে আনা হয়েছিল।

এ বিষয়ে রংপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম বলেন, “আমরা চার শিশুসহ আদুরী বেগমকে আটক করেছি। পরে রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসির উপস্থিতিতে পুলিশি হেফাজতে শিশুসহ ওই নারীকে হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...

দিল্লির পার্লামেন্ট  মার্চ কর্মসূচিতে হা”মলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ দিল্লির ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচিতে ছাত্র-জনতার ওপর বিজেপি সরকারের দমন-পীড়ন ও পুলিশি হামলার প্রতিবাদে যশোরে সংহতি সমাবেশ অনুষ্ঠিত...