Saturday, July 25, 2026

শ্রীনগরে ফলিত পুষ্টি বিষয়ক তিনদিনব্যাপী প্রশিক্ষণ শুরু

Date:

Share post:

শরিফুল খান প্লাবন মুন্সিগঞ্জ :

মুন্সিগঞ্জের শ্রীনগরে বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) আয়োজিত তিনদিনব্যাপী ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ শুরু হয়েছে। শ্রীনগর উপজেলা কৃষি অফিসের সার্বিক সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল সোমবার বেলা ১১টায় এ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলার কৃষি কর্মকর্তা মোহসিনা জাহান তোরণ। প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন দ্বীপ প্রদীপ সরকার।

১৭-১৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলমান এই প্রশিক্ষণে প্রায় ৩০ জন অংশগ্রহণ করছেন। তাদের মধ্যে রয়েছেন এসএএও, শিক্ষক, সমাজসেবা, যুব উন্নয়ন, মহিলা বিষয়ক কর্মকর্তা, তথ্য সেবা কর্মকর্তা, সাংবাদিক, ইমাম এবং এনজিও কর্মীরা।

প্রশিক্ষক দ্বীপ প্রদীপ সরকার বাংলাদেশের খাদ্য ও পুষ্টি পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সারাদিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারীরা পুষ্টি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে ধারণা লাভ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...