Saturday, July 25, 2026

রৌমারীতে ২৫ বছরপূর্তি উপলক্ষে রজতজয়ন্তি অনুষ্ঠিত

Date:

Share post:

লিটন সরকার রৌমারী (কুড়িগ্রাম) :

ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় কলাবাড়ি বিবিসি উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পূতি উপলক্ষে রজতজয়ন্তি অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উচ্চ বিদ্যালয় চত্বরে ২৮ কুড়িগ্রাম-৪ এর সাবেক সংসদ সদস্য রহুল আমিন এমপি, এর সভাপতিত্বে এই রজতজয়ন্তি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন আনন্দ মহন সরকারি কলেজ ময়মনসিংহ এর সাবেক অধ্যক্ষ মো: তসলিম উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম জেলা শিক্ষা অফিসার শামছুল আলম, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি আলহাজ্ব আজিজুর রহমান, রাজিবপুর উপজেলা বিএনপি’র সভাপতি  মোখলেছুর রহমান, প্রধান শিক্ষক মিজানুর রহমান, রৌমারী থানার অফিসার ইনচার্জ লুৎফর রহমানসহ শিক্ষক-শিক্ষার্থী কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন খুরশিদ আলম।

অনুষ্ঠানের এর সভাপতি ও সাবেক সংসদ সদস্য মো. রহুল আমিন এমপি বলেন, পড়াশোনার চাপ মানসিক অবসাদ সৃষ্টি করতে পারে। আমাদের শিক্ষার্থীরা মানসম্মত শিক্ষা গ্রহণের পাশাপাশি যেন মানসিকভাবেও সজীব থাকে, তাদের মধ্যে সৃজনশীলতা বৃদ্ধি পায়, শিক্ষার পরিবেশ আনন্দদায়ক থাকে। সে জন্য এমন আয়োজন জরুরি।

এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের ওপর একাডেমিক চাপ কমানোর পাশাপাশি শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খুবই কার্যকর ভূমিকা রাখে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...