Saturday, July 25, 2026

যশোরে আশা’র শিক্ষা সুপারভাইজারদের কর্মশালা অনুষ্ঠিত

Date:

Share post:

মোঃ আরিফ, রাজগঞ্জ প্রতিনিধি:

যশোরে বেসরকারি উন্নয়ন সংস্থা আশা’র শিক্ষা কর্মসূচির আওতাধীন ৩৩ জন শিক্ষা সুপারভাইজারকে নিয়ে বার্ষিক কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) শিক্ষা সুপারভাইজারদের কর্মদক্ষতা বৃদ্ধি এবং শিক্ষাকে সকলের জন্য উন্মুক্ত করার লক্ষ্যে ‘শিশু নিলয় ফাউন্ডেশন’-এর কনফারেন্স রুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এতে আশা-যশোর (সদর) জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার শেখ ফিরোজ আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন আশা শিক্ষা কর্মসূচির প্রধান সামিউল হক।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশা শিক্ষা কর্মসূচির সিনিয়র এডুকেশন অফিসার শহিদুল ইসলাম ও আশা-যশোর (চাঁচড়া) জেলার সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার মো: জামাল হোসেন এবং সঞ্চালনা করেন জেলার এডুকেশন অফিসার মো: আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে সামিউল হক বলেন, দেশের শিক্ষাকে এগিয়ে নিতে ও প্রান্তিক পর্যায়ের শিক্ষার্থীদের উন্নতিতে আশা দীর্ঘদিন ধরে কাজ করছে। আমাদের সকলের নিরন্তর প্রচেষ্টা থাকলেই এ কর্মসূচিকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।

এসময় তিনি উপস্থিত শিক্ষা সুপারভাইজারদের কার্যক্রমের উন্নতির লক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

বিশেষ নোট: টেকনোলজি সম্পর্কে জানতে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...