Saturday, July 25, 2026

ভোজগাতি ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার:

মনিরামপুর উপজেলার ভোজগাতি ইউনিয়ন পরিষদের হলরুমে গ্রাম আদালত বিষয়ক কমিউনিটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হয়। মনিরামপুর উপজেলাধীন ভোজগাতি ইউনিয়ন পরিষদের।

সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। এছাড়া উপস্থিত ছিলেন ইউপি সচিব তাসলিমা আক্তার, গ্রাম আদালত মনিরামপুর উপজেলা কো-অর্ডিনেটর অনুপম কুমার, সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের ও টুনিয়াঘরা আলিম মাদ্রাসার অধ্যক্ষ হাবিবুর রহমান।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক হারুন আর রশিদ, জামায়াত নেতা মুরাদ হোসেন, ইউপি সদস্যগণ ও গ্রাম পুলিশ।

সভায় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, জানুয়ারি থেকে ডিসেম্বর ২০২৪ সালের মধ্যে গ্রাম আদালতের মাধ্যমে মোট ২৩টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

তিনি আরও বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগণকে দ্রুততম সময়ে ও স্বল্প খরচে ন্যায়বিচার পেতে গ্রাম আদালতে আসার আহ্বান জানান।

বিশেষ নোট: টেকনোলজি সম্পর্কে জানতে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...