Saturday, July 25, 2026

সিরাজগঞ্জ সলঙ্গায় শৃঙ্খলায় পুলিশ সুপারের মতবিনিময় সভা

Date:

Share post:

মোঃ লুৎফর রহমান লিটল,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ 

সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল হাইওয়ে থানা এলাকায় মহা সড়ক দূর্ঘটনা রোধকল্পে করণীয় এবং মহাসড়কে শৃঙ্খলা সম্পর্কে সচেতন করতে পরিবহণ মালিক ও চলকদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল ৪ ঘটিকার সময় সলঙ্গার হাটিকুমরুল গোলচকত্তর এলাকার মাইক্রো স্ট্যান্ডে এই সভা অনুষ্ঠিত হয়। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন, হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের সহ-কারী পুলিশ সুপার মো. আলী আহমেদ হাশমী।

উক্ত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, হাটিকুমরুল ইউনিয়ন বিএনপির সভাপতির মো. গোলাম আম্বিয়া, সাধারন সম্পাদক, মো. শামিম হোসেন প্রমুখ। এ সময় অটোরিকশা, সিএনজি,লেগুনা, বাস, ট্রাক মাইক্রোবাস মালিক সহ চাকলগন উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি’ হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়নের পুলিশ সুপার মো. শহিদ উল্লাহ সবাইকে ২০১৮ সালের সড়ক পরিবহণ আইন মেনে চলার আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...