Sunday, July 26, 2026

যশোরে ভোট বর্জনের আহ্বানে বিএনপির লিফলেট বিতরণ

Date:

Share post:

স্বীকৃতি বিশ্বাস,যশোরঃ

গনতন্ত্র ও জনগনের ভোটাধিকার বিনষ্টকারী আওয়ামী সরকারের অধীনে উপজেলা নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে যশোর জেলা বিএনপির উদ্যোগে শহরের বড় বাজারে সর্বসাধারনের মাঝে লিফলেট বিতরণ করা হয়েছে ।

আজ শনিবার (১৮ই মে) সকাল ১১টাশ যশোর শহরের বড়বাজারে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

 

নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত,যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম,সদস্য সচিব এ্যাডঃ সৈয়দ সাবেরুল হক সাবু,সদস্য মিজানুর রহমান খান,মারুফুল ইসলাম,শরফুদৌলা ছটলু,সিরাজুল ইসলাম, হাজী আনিচুর রহমান মুকুল, আঞ্জুরুল হক খোকন,এহসানুল হক সেতুসহ বিএনপি অংগসংগঠনের নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, বিএনপি ভোট বর্জন করে মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রের পক্ষে অবস্থান নিয়েছে। দেশবাসী এই সিদ্ধান্তকে অকুণ্ঠ সমর্থন দিয়েছে। যে কারণে ভোটকেন্দ্রে ভোটার পাওয়া যায় না। আর এজন্যই নির্বাচন কমিশনার বলেন, এক শতাংশ ভোট গ্রহণযোগ্য।

এ সময় তিনি আরও বলেন, বর্তমান সরকার, নির্বাচন কমিশন, প্রশাসন‌ এদেশের নির্বাচন ব্যবস্থা, রাজনীতি, মানুষের দাবি একেবারে ধ্বংস করে দিয়েছে। এদের মধ্যে নূন্যতম মুক্তিযুদ্ধের চেতনাবোধ, শহীদদের প্রতি সম্মানবোধ থাকলে সব দলকে ডেকে আলোচনা করে সিদ্ধান্ত নেয়া হতো।
তিনি বলেন, খালেদা জিয়াসহ সব রাজনৈতিক বন্দিদের মুক্ত করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যদি নির্বাচন ফিরিয়ে আনা সম্ভব হয় তাহলেই স্বাধীনতার যে লক্ষ্য, তা প্রতিষ্ঠা করা সম্ভব।

সাংবাদিকদের বিএনপির ভাইস চেয়ারম্যান আরও বলেন, বিএনপির কোনো পর্যায়ের নেতাকর্মী উপজেলা নির্বাচনে অংশ নিচ্ছেন না। তবে কেউ নির্বাচনী কাজে অংশ নিলে দলের প্রাথমিক সদস্য পদ থাকবে না।

এরপর বিএনপি নেতাকর্মীরা যশোর শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করেন এবং উপজেলা পরিষদ নির্বাচন প্রত্যাখ্যানের আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...