Sunday, July 26, 2026

যশোরের কবি মুহাঃ মোশাররফ হোসেনকে কাব্যজ্যোতি সম্মাননায় ভূষিত

Date:

Share post:

সোহেল রানাঃ

নিউজবিডি জার্নালিস্ট ২৪এর নির্বাহী সম্পাদক ও কলামিস্ট মুহাঃ মোশাররফ হোসেন কাব্যজ্যোতি পদকে ভূষিত হয়েছে। শুক্রবার (১৭ মে) ঢাকাস্থ শাহবাগ জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে অন্যভুবন সাহিত্য পরিষদের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী ও আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা -২০২৪ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।

উক্ত অনুষ্ঠানে অধ্যাপক ড. নাঈমা খানম এবং উম্মে হাবীবা সূচনার সঞ্চালনায় এবং মোমিনুল হক নান্টুর উদ্ভোধনে প্রধান অতিথি নির্মলেন্দু গুন, স্বাধীনতা পদকপ্রাপ্ত ও বাংলাদেশের প্রথম কবির হাত থেকে তিনি এ সম্মাননা পদক লাভ করেন।

এসময় প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন, প্রাকৃতজ শামীম রুমি টিটন, কবি,গ্যানতাপস,সংগীতজ্ঞ।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন,মাহমুদুল হাসান নিজামী কবি, সংগঠক এছাড়া আরও উপস্থিত ছিলেন কবি খলিফা আশরাফ, ডষ্টর মুহাম্মদ আলমগীর আলম, উইং কমান্ডানার মুহাম্মদ আবদুল মুকিত, মোঃ বেলাল হাওলাদার, আশিকুর রহমান, ভারত সনদ মহন্ত ভারত, নিউজবিডি জার্নালিস্ট ২৪এর সম্পাদক-প্রকাশক মোঃ রাকিব হোসেন ,সহযোগী সম্পাদক আল ইমরান।

এসময় নিউজবিডি জার্নালিস্ট ২৪এর নির্বাহী সম্পাদক ও কলামিস্ট মুহাঃ মোশাররফ হোসেনের লেখা ভাগ্যের লিখন বইটির মোড়ক উন্মোচন করে সবার হাতে হাতে তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন কবি মোঃ আমির হোসেন।

এদিকে নিউজবিডি জার্নালিস্ট ২৪এর নির্বাহী সম্পাদক ও কলামিস্ট মুহাঃ মোশাররফ হোসেন কাব্যজ্যোতি পদকে ভূষিত হওয়ায় নিউজবিডি জার্নালিস্ট ২৪এর সম্পাদক- প্রকাশক, সহযোগী সম্পাদক, বার্তা সম্পাদক, উপদেষ্টা মন্ডলীসহ পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...