Sunday, July 26, 2026

প্রবাসীদের নতুন সুযোগ সৃষ্টিতে আমিরাত সফরে প্রতিমন্ত্রী

Date:

Share post:

সাগর দেব,সংযুক্ত আরব আমিরাত:

দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো পাঁচ দিনের সফরে শুক্রবার (১০ ফেব্রুয়ারী) সংযুক্ত আরব আমিরাত (ইউএই) যাচ্ছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী এমপি।

এই সফরে প্রতিমন্ত্রী দেশটির রাজধানী আবুধাবি ও দুবাইয়ে বেশ কয়েকটি পৃথক সভা ও বৈঠকে অংশ নেবেন।

আবুধাবি বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার লেবার মো. আব্দুল আওয়াল জানান, ১০ ও ১১ ফেব্রুয়ারি সপ্তমবারের মতো অনুষ্ঠিতব্য আবুধাবি ডায়লগে অংশ নেবেন প্রতিমন্ত্রী।

মন্ত্রী পর্যায়ের এই সংলাপে বিশ্বের কয়েকটি দেশের নেতারা উপস্থিত থাকবেন।দীর্ঘদিন ধরে দেশটির শ্রমিক ভিসা বন্ধ ও অভ্যন্তরীণ মালিক পরিবর্তনের সুযোগ বঞ্চিত প্রবাসীদের কাছে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্ববহ হয়ে উঠেছে। এই সফরে শ্রমবাজারের জন্য ইতিবাচক ফলাফলের আশা করছেন প্রবাসীরা। বিশেষ করে দীর্ঘদিনের ভিসা জটিলতার বিষয়টি আলোচনার মূলকেন্দ্রে রাখার দাবি তাদের।

তবে দেশটিতে থাকা আবুধাবি ও দুবাইয়ের বাংলাদেশ মিশন দুটি জানায়, আমিরাতে দক্ষ শ্রমিক পাঠাতে বাধা নেই বাংলাদেশের। স্নাতক ডিগ্রি সম্পন্ন, পেশাদার ও দক্ষকর্মীর জন্য দেশটিতে এখনও কর্মসংস্থানের সুযোগ রয়েছে।

দূতাবাসের লেবার কাউন্সিলর হাজেরা সাব্বির হোসেন জানান, আবুধাবি ডায়লগ ছাড়াও প্রতিমন্ত্রী ১১ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের মানবসম্পদ মন্ত্রীর সঙ্গে দ্বি পাক্ষিক বৈঠক করবেন। এরপর ১২ থেকে ১৪ ফেব্রুয়ারি ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে অংশ নেবেন তিনি।

এছাড়া পাঁচদিনের এই সফরে প্রতিমন্ত্রী দুবাইয়ের এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশনের একটি অনুষ্ঠান ও আবুধাবিতে শেখ খলিফা বিন যায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল মিলনায়তনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...