Sunday, July 26, 2026

আমিরাতের আইনে প্রবাসীদের সমান অধিকার ঘোষণা

Date:

Share post:

সাগর দেব,সংযুক্ত আরব আমিরাত:
নাগরিক, বিনিয়োগকারী, প্রবাসী এবং বিশেষ গোষ্ঠীসহ সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে সমতা নিশ্চিতে নতুন ঘোষণা দিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। তিনি একাধারে দেশটির ভাইস-প্রেসিডেন্ট এবং দুবাইয়ের শাসক হিসেবে দায়িত্বপালন করছেন।
তিনি বলেন, দেশের প্রচলিত আইনগুলো কীভাবে সর্বস্তরের মানুষকে মূল্যায়ন করে তা ফের মূল্যায়ন করা হবে। এছাড়া দেশের প্রচলিত আইনগুলো সবার প্রতি ন্যায্যতা, সমতা নিশ্চিত করছে কি না তা নতুনভাবে পর্যালোচনা করা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মন্ত্রিসভার বৈঠক শেষে এক পোস্টে এ কথা জানিয়েছেন দুবাইয়ের এই শাসক।
 তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাত একটি বৈশ্বিক দেশ এবং এর আইন সার্বজনীন। এখানে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং আইনের শাসনের সঠিক প্রয়োগ নিশ্চিত করা হবে।
সাম্প্রতিক সংবাদমাধ্যম খালিজ টাইমসে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ১৯৭১ সালে গঠনের পর থেকে সব আইন, ফেডারেল অধ্যাদেশ, প্র-বিধান এবং নির্বাহী সিদ্ধান্তগুলো নথিভুক্ত করার জন্য একটি নতুন প্ল্যাটফর্ম চালু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। আরবি এবং ইংরেজি উভয় ভাষায় এসব আইন সেখানে থাকবে। এখানে বিশেষজ্ঞ এবং অভিজ্ঞরা প্রচলিত আইন সম্পর্কে তাদের প্রতিক্রিয়া এবং পরামর্শ জানাতে পারবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...