Sunday, July 26, 2026

শাকিবের সাথে সিনেমায় কাজ করার জন্য বউ হতে হয়, স্বাগতা

Date:

Share post:

বিনোদন ডেস্কঃ

জিনাত শানু স্বাগতা। ছোট ও বড় পর্দায় কাজ করতে দেখা গেছে তাকে। সঙ্গীতেও রয়েছে তার বিচরণ। এবার চিত্রনায়ক শাকিব খানকে নিয়ে একটি মন্তব্য করে আলোচনায় এই অভিনেত্রী। সম্প্রতি একটি ইংরেজি সংবাদমাধ্যমের ভিডিও সাক্ষাৎকারে এমনটা বলেছেন তিনি।

স্বাগতা বলেন আমি প্রচুর নাটকে কাজ করেছি। তবে সিনেমায় তেমন কাজ করা হয়নি। শাকিব খান তো অপু বিশ্বাসকে ছাড়া সিনেমা করবেন না। তবুও করলেন কার সঙ্গে? বুবলীর সঙ্গে। দুজনেই তার স্ত্রী। কিন্তু আমি তো আর তার বউ হব না।

তিনি আরও বলেন তার (শাকিব খান) সম্পর্কে খুব বেশি জানি না, তবে শুনি। আপনি (সঞ্চালককে উদ্দেশ্য করে) যেমন শোনেন আমিও শুনি। ওয়াইফ ছাড়া কেউই শাকিবের সঙ্গে অভিনয়ের সুযোগই পায় না।

শাকিবের সঙ্গে কাজের সুযোগ না হলেও তাকে পছন্দ স্বাগতার। তার ভাষ্য, শাকিব খানকে আমার ভালোই লাগে। একটা মানুষ দীর্ঘ সময় ধরে লিড করছে। তার নামে যত যাই বলুক- সে যদি গুণী না হতো, তাহলে এতো বড় ক্যারিয়ার থাকতো না।’

কথা প্রসঙ্গে স্বাগতা বলেন, ‘আমি যখন ২০০৬ সালে প্রথম সিনেমায় কাজ করি, তখন অনেক কনফিউজড ছিলাম। করব কী করব না এসব ভেবে। মান্না ভাইয়ের বিপরীতে সিনেমায় মৌসুমী আপু ছিলেন। শত্রু শত্রু খেলা। তখন কাটপিস ছিল। হলে গেলে কাটপিস দেখতে হবে এজন্য সিনেমার সঙ্গে যুক্ত হব কিনা তা নিয়ে দ্বিধায় ছিলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

তরুণদের নেতৃত্বে আগামির বাংলাদেশ পরিচালিত হবে- এমপি হাসনাত আবদুল্লাহ

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ...

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...