Saturday, July 25, 2026

কুষ্টিয়ায় দাড়িয়ে থাকা বাসে আগুন

Date:

Share post:

বৃষ্টি কুষ্টিয়া ঃ

কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কের আলামপুরে থেমে থাকা হানিফ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত ১১টার দিকে আলামপুর হাইওয়ে পুলিশের থানার সামনে এই ঘটনা ঘটে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা আগুনের তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুনে বাসের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

সোহেল রানা গণমাধ্যমকে বলেন, হাইওয়ে পুলিশের থানার সামনে মহাসড়কে বাসটিতে আগুন দেওয়া হয়। তবে এটি নাশকতা নাকি অন্য কিছু তা খতিয়ে দেখা হচ্ছে।

জানা যায় গত সোমবার কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাস দুর্ঘটনার শিকার হয়। বাসটি উদ্ধার করে হাইওয়ে থানা–পুলিশ তাদের থানার সামনে মহাসড়কের ওপর রাখে। বুধবার রাতে সেই বাসটিতেই আগুনের ঘটনা ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

শ্রীপুরে বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের ৫ম মৃত্যুবার্ষিকী পালিত

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার বরইচারা গ্রামের কৃতী সন্তান, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা সাবেক কমান্ডার গোলাম সরোয়ার মোল্লা (গোলো)-এর...

সতীঘাটা কামালপুর ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

ওয়াজেদ আলী, স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় সংসদ...

নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী ইউপি সদস্যকে কুপিয়ে হ”ত্যা

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে কালিয়া উপজেলার নড়াগাতী থানা এলাকায় মো. মনি মিয়া শেখ (৪৫) নামে এক...

লবণ অধ্যুষিত উপকূলীয় এলাকার রামপালে সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ 

মোংলা প্রতিনিধি আশিক বিশ্বাস: তীব্র লবণাক্ত অধ্যুষিত উপকূলীয় মানুষের জন্য সুপেয় পানি সংরক্ষণে পানির ট্যাংক বিতরণ করা হয়েছে। শুক্রবার বেলা...