Monday, July 27, 2026

কৃষক বাঁচাতে শ্রীপুরে পানির দাবিতে কংগ্রেসের মানববন্ধন

Date:

Share post:

মোঃ এমদাদ মাগুরা প্রতিনিধি:

কৃষক বাঁচাতে,শ্রীপুরে পানির দাবিতে কংগ্রেসের মানববন্ধন করেছে। গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের আওতায় শ্রীপুর উপজেলার খাল সমূহে পানি সরবরাহের দাবীতে “পানি দাও, কৃষক বাঁচাও ” শ্লোগানকে সামনে নিয়ে ৬ আগস্ট রবিবার সকালে , উপজেলার সাব রেজিস্ট্রার সামনের সড়কে বাংলাদেশ কংগ্রেস, শ্রীপুর উপজেলা শাখার আয়োজনে এক মানববন্ধন কর্মসূচি পালন এবং উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বাংলাদেশ কংগ্রেস শ্রীপুর উপজেলা শাখার আহবায়ক মোঃ আসাদুজ্জামান আসাদ এর সভাপতিত্বে এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কংগ্রেস কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন ।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ কংগ্রেসের মাগুরা জেলা সমন্বয়কারি মোঃ সালমান খান, শ্রীপুর থানার শাখার সাংগঠনিক সম্পাদক বদিয়ার রহমান সাগর, গয়েশপুর ইউনিয়ন সভাপতি মিরাজুল শেখ, সাধারন সম্পাদক নিজাম উদ্দিন শেখ,আমলসার ইউনিয়ন সভাপতি নাসিম মন্ডল, সাধারন সম্পাদক হুমায়ুন কবির ও সহ-সভাপতি ইসলাম আলী সহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...