Monday, July 27, 2026

ডুমুরিয়ায় নির্মানাধীন বসতবাড়ি ও সীমানার প্রাচীর ভাঙ্গাকে কেন্দ্র করে হামলা ভাংচুর, আহত-২

Date:

Share post:

ডেস্ক রিপোর্টঃ
খুলনা ডুমুরিয়া উপজেলার সাহস-রাজাপুর এলাকায় প্রতিপক্ষরা একটি নির্মাণাধীন বসতবাড়ি ও তার সীমানা প্রাচীর ভাঙচুরসহ দু’জনকে মারধোর করেছে। এরমধ্যে বাড়ি মালিক আব্দুল হালিম শেখের অবস্থা আশঙ্কাজনক। ৫জুলাই বুধবার দুপুর ১২টার দিকে এ হামলা চালানো হয়।
স্থানীয় ও ডুমুরিয়া হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার সাহস ইউনিয়নের সাহস-রাজাপুর গ্রামের বাসিন্দা হালিম শেখ (৩৬) কেনা জমির ওপর বসতবাড়িসহ সীমানা প্রাচীর নির্মাণ করছিলেন। প্রায় ১০ দিন ধরে চলছে নির্মাণ কাজ। এরই মধ্যে বুধবার দুপুর ১২টার দিকে নজরুল মাষ্টার ও তার দুই ছেলে নাজমুল ও নাইমের নেতৃত্বে একটি দল সেখানে গিয়ে কাজের মিস্ত্রীদের বাঁধা দিয়ে ঘরের কলাম-পিলার ও প্রাচীর ভাঙচুর শুরু করে। তারা প্রায় ১ঘন্টা ধরে সবকিছু ভেঙে চুরমার করে দেয়। এ সময় ঘটনাস্থলে থাকা বাড়ি মালিক হালিম শেখ ও তার ভাইপো আরিজুল শেখকে ধরে বেদম মারপিট করে।
হামলাকারীদের লাঠির আঘাত ও ধারালো দা’র কোপে হালিম শেখ রক্তাক্ত জখম হয়। এরপর আহত দু’জনকে ডুমুরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার হালিম শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তার ডান পায়ের গোড়ালী ও মাথায় কুপিয়ে দেয়ায় অবস্থা সংকটাপন্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...