Monday, July 27, 2026

পরকীয়ার টানে স্বামী-সন্তান রেখে উধাও প্রবাসীর স্ত্রী,প্রবাসীকে হত্যার হুমকি 

Date:

Share post:

হুমায়ুন কবির,ঝিনাইদহ প্রতিনিধিঃ

ঝিনাইদহ সদর উপজেলার শ্রীরামপুর গ্রামে পরকীয়ার টানে তিন সন্তানের জননী উধাও। গত ২০শে মে বাড়ি থেকে নগদ টাকা র্স্বণের গহনাসহ পরকীয়া প্রেমিকের সাথে তিনি পালিয়ে গিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রবাসী শরিফুল চৌধরীর মা সালেহা খাতুন। এ ঘটনায় ঝিনাইদহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী সদর আদালতে বাদী হয়ে মামলা করেছেন প্রবাসী শরিফুলের মা সালেহা খাতুন। কুয়েত প্রবাসী শরিফুল চৌধরী ২২ বছর আগে শৈলকূপা উপজেলার হারুনদিয়া গ্রামের মো: রুহুল আমীনের মেয়ে মাছুরা খাতুনকে বিয়ে করেন।

মামলা সূত্রে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার ঘোড়ামারা গ্রামের মকবুল মোল্ল্যার ছেলে মশিয়ার রহমানের সাথে দীর্ঘ দিনের পরকীয়ার সর্ম্পক প্রবাসীর স্ত্রী মাসুরা খাতুনের । স্বামী প্রবাসে থাকায় তিনি এই সম্পর্কে জড়িয়ে পড়েন। এ ঘটনায় স্থানীয় ভাবে শালিশ বিচার করেও লাভ হয়নি। শরিফুল চৌধরী ও মাছুরা খাতুনের প্রায় ২২ বছরের সংসারে তিন সন্তান রয়েছে। গত ২০ মে ডাক্তারের কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে রেব হয়ে যায় সে। সব জায়গায় খোজাঁখুজি করে তাকে পাওয়া যায়নি। পরে তারা জানতে পারেন পরকীয়া প্রেমিক ঘোড়ামারা গ্রামের মশিয়ারের সাথে পালিয়ে গিয়েছেন। এ সময় সে তার ছেলের পাঠানো নগদ টাকা ও ১০ ভরি র্স্বণ অলংকার নিয়ে পালিয়ে গিয়েছেন।

বাদী সালেহা খাতুন অভিযোগ করেন, তার পূত্রবধুর কিছু আপত্তিকর ছবি মোবাইলে ধারণ করে বাদীর আত্মীয় স্বজনের নিকট পাঠিয়ে ৫ লক্ষ টাকা দাবি করছে। এছাড়াও তার প্রবাসী ছেলে দেশে আসলে গুলি করে হত্যার হুমকি দিচ্ছে। তিনি প্রশাসনের কাছে মশিয়ারের শাস্তি দাবি করেন।

অভিযুক্ত মশিয়ার রহমান জানান, এখনো মাছুরা খাতুনের সাথে তার যোগাযোগ আছে। তার প্রবাসী স্বামী তাকে তালাক দিলে তিনি বিয়ে করবেন। তবে তার সাথে আপত্তিকর ছবি অন্যত্র পাঠিয়ে টাকা দাবির বিষয়টি অস্বীকার করেছেন। এছাড়াও প্রবাসী শরিফুলকে কোন প্রকার হুমকি দেওয়া হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...