Tuesday, July 28, 2026

সন্ত্রাসী হামলায় মাগুরায় চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকের মায়ের মৃত্যু 

Date:

Share post:

মোঃ এমদাদ,মাগুরা প্রতিনিধি: 

সন্ত্রাসী হামলায় মারাত্মক জখম হয়ে চিকিৎসাধীন অবস্থায় ১ জুলাই শনিবার সকাল ১০টা ৩০ মিনিটের সময় মাগুরা সদর হাসপাতালে মৃত্যু বরন করেছেন, সাংবাদিক শিমুল রানার মা শামছুন্নাহার গত ১৬ ই মে মঙ্গলবার সকালে মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে সাংবাদিক এস এম শিমুল রানা (২৮) ও তার মা সামছুন্নাহার (৫০) ভাই মোঃ সজিব (১৯) বোন রেশমা বেগম (৩৮) এর উপর সন্ত্রাসী হামলা হয়।

জানা যায়, সাংবাদিক এস এম শিমুল রানা ও তার মা এবং ভাই-বোন তাদের নানাবাড়ি চাঁদপুরে তার বৃদ্ধা নানীকে দেখতে যান, তার মায়ের সঙ্গে তার মামাদের পত্রিক জমাজমি নিয়ে পূর্ব বিরোধ চলে আসছিল, এরই সূত্র ধরে তার মামা শাহাদাৎ বিশ্বাস ও দুই ছেলে মিরাজ বিশ্বাস এবং রিয়াজ বিশ্বাস, ও তাদের দলগত সন্ত্রাসী মুন্নাফ বিশ্বাস এবং রাজেক বিশ্বাস দলবদ্ধভাবে তাদেরকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্রদিয়ে হামলা করে। সাংবাদিক শিমুল রানা জানিয়েছেন তাদের ওপরে অস্ত্রশস্ত্র নিয়ে চড়াও হলে তিনি তাদেরকে খালি হাতে প্রতিহত করতে যান, তখন সন্ত্রাসীগণ দলবদ্ধভাবে তাকে উপর্যপরি আঘাত করতে থাকে এটা দেখে তার মা তাকে রক্ষার জন্য ছুটে গেলে তাকেও অস্ত্রের আঘাতে গুরুতর জখম করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে সাংবাদিক শিমুল রানার মা মারা গেছে মনে করে সন্ত্রাসী বাহিনী ঐ স্থান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে জাতীয় জরুরী সেবা ট্রিপল নাইনে ফোন দিলে মাগুরা সদর থানা পুলিশ সেখানে উপস্থিত হয়ে তাদেরকে উদ্ধার করে মাগুরা ২৫০শয্যা হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করে।

হামলায় সাংবাদিক এস এম শিমুল রানার মায়ের বাম পায়ের হাড় ভেঙে তিন খন্ড হয়েছে ও ধারালো অস্ত্রের আঘাতে মাথা ফেটে গেছে এবং ছয়টি সেলাই লেগেছে, তিনি আশংকা জনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ ব্যাপারে মাগুরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল। সাংবাদিক শিমুল রানা বলেন, আমার মাকে পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যেই মারাত্মকভাবে জখম করা হয়। আমি আসামিদের দ্রুত গ্রেফতার করত দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...