Tuesday, July 28, 2026

গোপালগঞ্জের কোটালীপাড়ায় পৌঁছিয়েছেন প্রধানমন্ত্রী

Date:

Share post:

নিজস্ব প্রতিবেদকঃ

গোপালগঞ্জের কোটালীপাড়ার পৌঁছেছেন আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে তিনি তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীসহ স্থানীয় জনসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও মতবিনিময় করবেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কোটালীপাড়া পৌঁছেন প্রধানমন্ত্রী। এর আগে সকাল ৮টায় সড়ক পথে গণভবন থেকে রওনা হন তিনি। তিনি সরাসরি গোপালগঞ্জের কোটালীপাড়া যান। সেখানে কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করেন শেখ হাসিনা।

কোটালীপাড়ার কর্মসূচি শেষে দুপুরের পর বঙ্গবন্ধু কন্যা টুঙ্গিপাড়ার নিজের গ্রামের বাড়িতে যাবেন। টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার সমাধিসৌধে পুষ্পস্তবক অপর্ণ করবেন। রাতে টুঙ্গিপাড়ার নিজ বাড়িতে অবস্থান করবেন শেখ হাসিনা।

সফরের দ্বিতীয় দিন রবিবার সকালে তিনি টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সঙ্গে ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময় করবেন।দুপুরে নিজের গ্রামের বাড়িতে মধ্যাহ্নের বিরতি দেবেন। গোপালগঞ্জ সফর শেষে বিকালে সড়ক পথে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। গোপালগঞ্জের টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া উপজেলা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচনী আসন।

সি.বিশ্বাস / নিউজবিডিজার্নালিষ্ট ২৪

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...