Tuesday, July 28, 2026

অনুষ্ঠিত হলো বাংলা কবিতা পরিবারের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

Date:

Share post:

বুলবুল হোসেনঃ

কবি মোহাম্মদ খায়রুল কাদিরের নিজ বাসভবনে (মিরপুর ডিওএইচএস) অনুষ্ঠিত হলো বাংলা কবিতা ডট কম কবিদের ঈদ পুনর্মিলনী ও কবিতা পাঠের আসর। এতে সভাপতিত্ব করেন কবি কবীর হুমায়ূন এবং আসর কবি হিসেবে উপস্থিত ছিলেন কবি মোহাম্মদ খায়রুল কাদির। সঞ্চালনায় ছিলেন কবি মুহাম্মদ মনিরুজ্জামান। বিকাল ৪-০০ থেকে কাব্যিক আলোচনা-আড্ডা দিয়ে অনুষ্ঠান শুরু হয়। উপস্থিত কবিদের কবিতা ভাবনা এবং কবিতার জগতে আসার নিজেদের ইতিকথাসহ বিবিধ বিষয়ে মনখোলা বক্তব্য ও আলোচনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে ঘরোয়া পরিবেশে এবং কবি -মোহাম্মদ খায়রুল কাদিরের বাড়িতে।কথা কবিতা গান ও আপ্যায়নের মাধ্যমে বৃষ্টিমুখর বিকেল কাটে এক অনাবিল আনন্দময় পরিবেশে। কবিপত্নীর পরিবেশিত নানাবিধ ব্যঞ্জনের মুখরোচক খাবারে অনুষ্ঠানটি এক অনন্য মাত্রা লাভ করে। অনুষ্ঠানে যেসকল কবি উপস্থিত ছিলেন তারা হলেন কবি শেখ মোঃ খবির উদ্দিন, কবি পলক রহমান, কবি শফিকুল ইসলাম বাদল, কবি মুহাম্মদ মনিরুজ্জামান, কবি কবীর হুমায়ূন, কবি মোঃ বুলবুল হোসেন, কবি জসিম উদ্দিন জয়, কবি আপেল মুসা, কবি মোজাম্মেল হোসেন, ডা. তানজিবা রহমান, কবি বেগম সেলিনা খাতুন, কবি মোহাম্মদ খায়রুল কাদির।
উপস্থিত সকলেই
কবি মোঃ খায়রুল কাদিরকে ধন্যবাদ জানান এত সুন্দর একটি অনুষ্ঠানের আয়োজন করার জন্য।
প্রথমে আসর কবির তিনটি কবিতা পাঠ করা হয়। পরে আসর কবির কবিতার ওপর আলোচনা এবং শুভেচ্ছা জ্ঞাপন করেন কবি পলক রহমান এবং ডা. তানজিবা রহমান। প্রত্যেকের স্বরচিত কবিতা পাঠ পর্ব শেষে আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানটির সফল সমাপ্তি ঘটে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কেশবপুরে সড়কে গতিরোধক স্থাপনের দা’বিতে শিক্ষার্থীদের মান”ববন্ধন

ইমরান হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি: যশোর থেকে চুকনগর ভায়া কেশবপুর ব্যস্ততম সড়কের কেশবপুর মাইকেল গেট সংলগ্ন স্হানে প্রতিনিয়ত সড়ক...

নড়াইলে শেখ রাসেল সেতুর উপর নছিমুন দূর্ঘটনায় গরু ব্যবসায়ী নি”হত 

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের শেখ রাসেল সেতুর ওপর দুর্ঘটনায় মনির কাজি (৪৮) নামে এক গরু ব্যবসায়ীর মৃত্যু...

মাগুরা শ্রীপুরের সন্তান খুলনা চেম্বার নির্বাচনে সভাপতি পদে লড়বেন কাজী হাফিজুর রহমান 

মোঃ এমদাদ নিউজ ডেস্ক: খুলনার সুপরিচিত ও উদ্যোক্তা টানা তিনবার খুলনা চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবারও ২০২৬ খুলনা...

যশোরের ভবদহ এলাকার জলাবদ্ধতা নিরসনে স্মারকলিপি প্রদান

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোরের দুঃখ ভবদহ এলাকায় আবারও জলাবদ্ধতা সৃষ্টি হয়ে চরম মানবিক বিপর্যয় দেখা দিয়েছে। প্রতিদিন পানির উচ্চতা...