Monday, July 27, 2026

যশোরে জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার – ১

Date:

Share post:

মোঃ ওয়াজেদ আলী,স্টাফ রিপোর্টার:

যশোর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে জেলার শার্শা থানার বাগআঁচড়া থেকে ১ শত বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী মোঃ কিতাব আলী(৪৬)কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী জেলার বেনাপোল পোর্ট থানার কেষ্টপুরের মৃত আইয়ুব আলীর ছেলে। ঘটনার বিবরণ অনুযায়ী গতকাল জেলা গোয়েন্দা পুলিশের এসআই শেখ আবু হাসান, এএসআই নাজমুল ইসলাম, এএসআই আজাহারুল ইসলাম, এএসআই আমিরুল ইসলামের সমন্বয়ে গঠিত একটি চৌকস টীম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আনুমানিক সাড়ে এগারোটায় শার্শা থানার বাগআঁচড়ার সাতক্ষীরাগামী হাইওয়ে রাস্তার পাশে অবস্থিত সেনেটারী দোকানের পাশে অভিযান পরিচালনা করে ১ শত বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী কিতাব আলীকে গ্রেফতার করে।উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ৩ লক্ষ টাকা। এ সংক্রান্ত বিষয়ে পুলিশের এসআই শেখ আবু হাসান বলেন, নিয়মিত পরিচালিত অভিযানের অংশ হিসাবে আজকের এ অভিযান।গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

সম্পর্কিত নিবন্ধ

কুয়াদা বাজুয়াডাঙ্গা ওয়ার্ড বিএনপির মূল্যায়ন সভা অনুষ্ঠিত ভবিষ্যৎ কর্মসূচি নিয়ে মতবিনিময়

মোঃ ওয়াজেদ আলী | স্টাফ রিপোর্টার: যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে...

নড়াইলে কালিয়া দেওয়াডাঙ্গা গ্রামে নিজ বসতঘর থেকে যুবকের ম”রদে’হ উ”দ্ধার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ায় নিজ বসতঘর থেকে হাসুম শেখ (৩২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার...

পাইকগাছায় অ’বাধে কপোতাক্ষ নদের চর দ”খলের অ”ভিযোগ

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছা পৌরসভার শিববাটি গ্রামসংলগ্ন কপোতাক্ষ নদের জেগে ওঠা চর অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে রাজ্জাক...

নড়াইলে চার বছরের শিশুকে ব”লাৎ’কারের অ”ভিযোগে  কিশোর গ্রে”প্তার

সাজ্জাদ তুহিন নড়াইল প্রতিনিধি : নড়াইলে চার বছরের শিশুকে পার্শ্ববর্তী বাগানে নিয়ে বলাৎকারের অভিযোগে প্রতিবেশী কিশোর কে গ্রেপ্তার করেছে...